রাজ্যের ৭ স্টেশনের উদ্বোধন, চালু নয়া ট্রেনও; রেল নিয়ে কী কী ঘোষণা করলেন মোদী?
আজ তক | ১৩ মার্চ ২০২৬
সামনেই বিধানসভা ভোট। SIR-এর প্রতিবাদে ধর্না দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই আবহে রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ধর্মতলায় জন সমাবেশ করবেন তিনি। সেই সভা থেকে একাধিক রেল প্রকল্পের উদ্বোধনও করার কথা মোদীর। ট্রেন সংক্রান্ত এই সব ঘোষণা একুশের ভোটের আগে মোদীর মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
শনিবার ধর্মতলা থেকে প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী মোদী। তার মধ্যে রয়েছে রেলের একাধিক প্রকল্প। পূর্ব রেল নিয়ে একাধিক ঘোষণা করার কথা নমোর।
প্রধানমন্ত্রী শনিবারই পুরুলিয়া– আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। এই ট্রেন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লির মধ্যে যোগাযোগ স্থাপন করবে। অর্থাৎ পুরুলিয়া থেকে ওই সব রাজ্যগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে এই এক্সপ্রেস।
এছাড়া দেশের উদ্দেশে দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পও উৎসর্গ করা হবে। এর মধ্যে রয়েছে বেলদা রেলওয়ে স্টেশন (Belda railway station) থেকে দাঁতন (Dantan railway station) পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন এবং কালিকুঁদ (Kalikund railway station) থেকে মহিষাদল (Mahishadal railway station) পর্যন্ত স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থা।
এই প্রকল্পগুলি উদ্বোধন হলে যাত্রীদের সুবিধা হবে। ঠিক সময়ে চলাচল করতে পারবে ট্রেন। সিগন্যালিংয়ের সমস্যাও কমবে।