• রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ, বদলি দার্জিলিঙের জেলাশাসক
    এই সময় | ১৩ মার্চ ২০২৬
  • রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে শুরু হয় বিতর্ক। শুক্রবার শিলিগুড়ির CP ও দার্জিলিঙের জেলাশাসককে ডেপুটেশনে চায় কেন্দ্রীয় সরকার। এর মাঝেই সোমবার বদলি করা হলো দার্জিলিঙের জেলাশাসক মণীশ মিশ্রকে। তাঁর জায়গায় দার্জিলিঙের জেলাশাসক হচ্ছেন সুনীল আগরওয়াল। তিনি এর আগে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটির স্পেশাল সেক্রেটারি ছিলেন। 

    গত শনিবার শিলিগুড়ি গোঁসাইপুরে ছিল নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন। একটি বেসরকারি সংগঠন সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ যদিও এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিণী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি মেলেনি। তবে সেই দিনের অনুষ্ঠানে প্রোটোকল মানা হয়নি এবং চূড়ান্ত অব্যবস্থা ছিল অভিযোগ ওঠে। রাষ্ট্রপতি নিজেও এ নিয়ে অভিযোগ করেন। 

    এর পরে রাজ্যের কাছে এই অনুষ্ঠান সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠায় অমিত শাহের মন্ত্রক। কী ধরনের গাফিলতি ছিল, সে ব্যাপারে জানতে চাওয়া হয়। কেন মুখ্যমন্ত্রী নিজে রাষ্ট্রপতির অনুষ্ঠানে হাজির ছিলেন সে ব্যাপারে জানতে চাওয়া হয়। বিষয়টি নিয়ে রাজ্য জবাব দেয় বলেও নবান্ন সূত্রে খবর।

    এর পরে শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং জেলাশাসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চেয়ে কেন্দ্রীয় সরকার চিঠি দেয় নবান্নকে। উল্লেখ্য, এর আগে দক্ষিণ ২৪ পরগনায় সফর চলাকালীন বিজেপির তৎকালীন জাতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। ওই ঘটনার পরেও তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ৩ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র।

  • Link to this news (এই সময়)