• রাষ্ট্রপতি সফর বিতর্কের আবহে দার্জিলিঙের জেলাশাসক বদলি
    দৈনিক স্টেটসম্যান | ১৪ মার্চ ২০২৬
  • অন্যদিকে, এতদিন দার্জিলিঙের জেলাশাসকের দায়িত্বে থাকা মণীশ মিশ্রকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। এই দুই আধিকারিককেই দ্রুত তাঁদের নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    সূত্র মারফত জানা গিয়েছে, বিষয়টি নিয়ে নবান্নের কাছে একটি চিঠি পৌঁছয়। তার পরই শুক্রবার বিকেলে রাজ্য সরকারের সদর দপ্তর নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, দার্জিলিঙের জেলাশাসক পদ থেকে মণীশ মিশ্রকে বদলি করা হয়েছে। তাঁকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, এই পদে নিয়োগ কার্যত তাঁর পদোন্নতিরই সামিল।

    এদিকে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি পি সি সুধাকরকেও ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। যদিও এখনও পর্যন্ত তাঁর বদলির কোনও নির্দেশ জারি হয়নি বলে জানা গিয়েছে।

    উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর ঘিরে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সংঘাত তীব্র হয়। শিলিগুড়িতে একটি আদিবাসী সম্মেলনে আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রপতি। প্রথমে বিধাননগরে সভা করার পরিকল্পনা থাকলেও পরে বাগডোগরা বিমানবন্দরের অদূরে গোঁসাইপুরে সেই সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ওখানে (বিধাননগরে) অনুষ্ঠান হলে ভালো হতো। সেখানে অনেক জায়গা রয়েছে, অনেক মানুষ আসতে পারতেন। কিন্তু রাজ্য প্রশাসন কেন জানি না, সেখানে সভার অনুমতি দেয়নি। আমিও বাংলার মেয়ে। বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন।’

    রাষ্ট্রপতির এই মন্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। বিষয়টি ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পুরো ঘটনার রিপোর্ট তলব করে। এরপরই শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং দার্জিলিঙের জেলাশাসককে ডেপুটেশনে চায় কেন্দ্র। সেই প্রেক্ষিতেই নবান্ন দ্রুত প্রশাসনিক রদবদল করে দার্জিলিঙের জেলাশাসক পদে নতুন আধিকারিক নিয়োগ করেছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)