আলুর দাম (Potato price) একে বারে তলানিতে। মাথায় হাত রাজ্যের কৃষকদের। দাম বৃদ্ধির আশায় বসে আছেন তাঁরা। সেই কারণে এখন আলু মজুত করে রাখতে চাইছেন চাষিরা (farmers)। তাতেও দেখা দিয়েছে বিপত্তি। হুগলি জেলার একাধিক হিমঘর এখন আলু নিতে চাইছে বলে অভিযোগ। এই অভিযোগ করে শুক্রবার রাতে হুগলির (Hoogly) বৈঁচিতে অবরোধ করলেন আলুচাষিরা।
চাষিদের দাবি, হিমঘরে তাঁরা যাতে আলু (Potato) মজুত করতে পারেন সেই জন্য বলে দেওয়া হয়েছিল পান্ডুয়া কৃষি দপ্তর কার্যালয় থেকে। বৈঁচি সিএডিপি এফএসসিএস হিমঘরে আলু নেবে বলে জানিয়েও দেওয়া হয় তাঁদের।
চাষিরা জানিয়েছেন, প্রশাসনে কাছে আলু মজুত রাখার বিষয়ে লিখিত নির্দেশের পরেই সকাল থেকে এসেছেন সঙ্গে নিয়ে এসেছেন বস্তা ভর্তি আলু।
আলুচাষিদের অভিযোগ, কৃষি দপ্তর থেকে বলে দেওয়ার পরেও তাঁরা হিমঘরে (cold storage) আলু রাখতে পারছেন না। হিমঘর কর্তৃপক্ষ তাঁদের আলু রাখার কোনও তারিখ দিচ্ছেন না বলেও দাবি তাঁদের।
এই অভিযোগ করে শুক্রবার রাতে অবরোধ শুরু করেন তাঁরা । এই অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় জিটি রোডে (GT Road)। প্রায় এক ঘণ্টা পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
হিমঘর কর্তৃপক্ষের দাবি, তাদের কাছে এখনও পর্যন্ত আলু মজুত করার বিষয়ে কোনও সার্কুলার আসেনি। সেই কারণেই আলু নিতে পারছেন না তাঁরা।
যদিও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে চাষিদের কাছ থেকে হিমঘর কর্তৃপক্ষ আলু নেওয়ার জন্য তারিখ দিয়েছেন।
জানা গিয়েছে, চাষিরা দাম না পাওয়ার কারণে আলু কেনার কথা জানানো রাজ্য সরকারের তরফে। অভাবি বিক্রি রুখতে সহায়ক মূল্যে আলু কিনছে রাজ্য সরকার। কৃষকদের কাছ থেকে ৭০ বস্তা করে আলু কেনা হবে। ৫০ কেজির এক বস্তা আলুর জন্য ৪৭৫ টাকা দেওয়া হবে। ওই আলু হিমঘর থেকে কেনা হবে বলেও জানানো হয়েছে।