• Breaking News Live: হাড়োয়ায় পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক ২
    এই সময় | ১৪ মার্চ ২০২৬
  • উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার ভিগেরআটি এলাকায় বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় দুর্ঘটনা।

    ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য দুর্গাপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনে হাওড়ার উদ্দেশ্য রওনা দিলেন বিজেপি কর্মীরা। দুর্গাপুর স্টেশনে ১ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে স্পেশাল ট্রেন। দুর্গাপুর, পান্ডবেশ্বর,অন্ডাল,বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে কর্মীরা এই ট্রেনে হাওড়ার উদ্দেশ্য রওনা দিয়েছেন।

    পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বাসের একাধিক কাচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেডে জনসভা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বহু সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা। তারা ট্রেনে করে হাওড়া স্টেশন পৌঁছনোর পর সেখানে খাওয়া দাওয়া সেরে মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

    নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার অথবা সোমবার প্রকাশ হতে পারে আসন্ন বিধানসভা ভোটের নির্ঘণ্ট। অন্য দিকে, ভোট দু'দফায় হতে পারে বলেই মনে করছে কমিশন। তবে, সর্বাধিক তিন দফাও হতে পারে। যদিও, রাজ্যের CEO দপ্তর প্রথম থেকেই এক দফায় ভোট করাতে প্রস্তুত বলে জানিয়ে এসেছে। পাশাপাশি, অ্যাজুডিকেশনের তালিকায় থাকা প্রায় ১৫ লক্ষ ভোটারের নথি এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আগামী সপ্তাহে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে বলে মনে করছে কমিশন।

    চন্দননগরের সুরের পুকুরে ছাঁট মালের গোডাউনে ভয়াবহ আগুন। শুক্রবার রাতে আচমকা আগুন লেগে যায়। প্রচন্ড শব্দে সিলিন্ডার ফাটতে থাকে। আগুন ভয়াবহ রূপ নেয়। ভয়ে মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে পরেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ জনবসতি এলাকায় এই গোডাউনে আগেও আগুন লেগেছিল। আগুনে কেউ হতাহত হননি বলে খবর।

  • Link to this news (এই সময়)