মতুয়াদের বিশেষ বার্ষিক মহামেলাকে কেন্দ্র করে ফি বছরই অগুন্তি ভক্তের ঢল নামে ঠাকুরনগরে। মতুয়া মহামেলায় (Matua Mahamela) ভক্তদের ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। আগামী ১৬ থেকে ২০ মার্চ, মতুয়া মহামেলা চলাকালীন শিয়ালদহ বিভাগের ঠাকুরনগর স্টেশন পর্যন্ত মোট ২৮টি স্পেশাল ট্রেন চলবে।
পূর্ব রেল সূত্রে খবর, এই বিশেষ ট্রেনগুলি ঠাকুরনগর ও গেদে, লালগোলা, ক্যানিং এবং নামখানা রুটের মধ্যে চলাচল করবে এবং যাত্রীদের সুবিধার জন্য আপ ও ডাউন লাইনের সমস্ত স্টেশনে থামবে। শুধু মতুয়া মহামেলা নয়, ইদের ভিড় সামাল দিতেই এই ট্রেনের ব্যবস্থা বলে জানা গিয়েছে। ভোটমুখী বঙ্গে বিশেষ ট্রেন পরিষেবার ঘোষণায় খুশি শিয়ালদা-ঠাকুরনগর রুটের বাকি বাসিন্দারাও।
সকাল ১১টা ২০মিনিট: গেদে-ঠাকুরনগর স্পেশাল (রানাঘাট-বনগাঁ হয়ে)
ভোর ৪টে ০৫ মিনিট: লালগোলা-ঠাকুরনগর স্পেশাল (রানাঘাট-বনগাঁ হয়ে)
সকাল ৬টা ৩৫ মিনিট: ক্যানিং-ঠাকুরনগর স্পেশাল (বালিগঞ্জ-দমদম হয়ে)
সকাল ৫টা: নামখানা-ঠাকুরনগর স্পেশাল (বালিগঞ্জ-দমদম হয়ে)
সকাল ১১টা ২০ মিনিট: গেদে-ঠাকুরনগর স্পেশাল
ভোর ৪টে ৫০ মিনিট: লালগোলা-ঠাকুরনগর স্পেশাল
সকাল ৬টা ৩৫ মিনিট: ক্যানিং-ঠাকুরনগর স্পেশাল
সকাল ৫টা: নামখানা-ঠাকুরনগর স্পেশ্যাল
বিকেল ৪টে ৩৫ মিনিট: ঠাকুরনগর-গেদে স্পেশাল
দুপুর ৩টে ৪৫ মিনিট: ঠাকুরনগর-লালগোলা স্পেশাল
বিকেল ৫টা: ঠাকুরনগর-ক্যানিং স্পেশাল
বিকেল ৪টে ০৫ মিনিট: ঠাকুরনগর-নামখানা স্পেশাল
ভোর ৪টে ৫০ মিনিট: লালগোলা-ঠাকুরনগর স্পেশাল
সকাল ৫টা: নামখানা-ঠাকুরনগর স্পেশাল
দুপুর ৩টে ৪৫ মিনিট: ঠাকুরনগর-লালগোলা স্পেশাল
বিকেল ৪টে ০৫ মিনিট: ঠাকুরনগর-নামখানা স্পেশাল
প্রতি বছরই মতুয়া সম্প্রদায়ের বিখ্যাত বারুণী মেলা উপলক্ষে ভিড় সামাল দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পূর্ব রেল। তবে এই বছর ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, SIR-এ অযোগ্যদের নাম বাদের ক্ষতে প্রলেপ দিতে ভোটমুখী বাংলায় মতুয়াদের জন্য বিশেষ ট্রেন চালানো আসলে গেরুয়া শিবিরের বিশেষ রাজনৈতিক স্টান্ট।