• ফলন হলেও আলুর দাম মিলবে তো? আশঙ্কায় আত্মঘাতী যুবক, দাবি পরিবারের
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • আত্মঘাতী আলুচাষি। পরিবারের দাবি, দাম না পাওয়ার আতঙ্কে এই ঘটনা। মৃতের নাম বুলবুল মণ্ডল (৩৪)। পূর্ব বর্ধমানের গলসির রামনগরের ঘটনা। যদিও গলসি ১ নম্বরের BDO ইন্দ্রজিৎ মারিক জানান, চাষের জন্য নয়, অন্য কোনও কারণে এই ঘটনা।

    বুলবুল মণ্ডলের নিজের জমি রয়েছে। নিজের সেই এক বিঘা ও ভাগের চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তিনি। চাষের জন্য বাজার থেকে ধারদেনা করেন। কিন্তু আলুর দাম না থাকায় সেই টাকা কী ভাবে শোধ হবে, এই ভাবনা বুলবুলকে গ্রাস করছিল বলে দাবি পরিবারের। অভিযোগ, ঋণ নিয়ে চাষ করার পরেও আলুর দাম না পাওয়ায় ক্ষতির আশঙ্কায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বুলবুল।

    এলাকার একাংশের দাবি, কয়েক দিন পরেই বোনের বিয়ে। কী ভাবে কী করবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন। এর পরেই এই ঘটনা ঘটে। যদিও গলসি-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থসারথি মণ্ডল জানান, প্রতিটি মৃত্যুই দুঃখের। কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা সঠিক ভাবে জানা যায়নি, সম্পর্কের টানাপড়েনের কথা কানে এসেছে।

  • Link to this news (এই সময়)