আজ, রবিবারই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। ভোট হবে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে। তারই নির্ঘণ্ট এ দিন ঘোষণা হতে পারে। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে।
বাংলায় SIR-পর্ব এখনও চলছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ বাকি। প্রায় ৬০ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ হবে সেই তালিকায়। অনেকেরই প্রশ্ন, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগে বাংলায় কি ভোট ঘোষণা করা সম্ভব? এর জবাব সুপ্রিম কোর্ট আগেই দিয়ে দিয়েছে।
সুপ্রিম কোর্ট বলেছে, ভোটের আগের দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যেতে পারে। ফলে ভোট ঘোষণায় কোনও সমস্যা আপাতত নেই। আজ সাংবাদিক বৈঠকে ভোট ঘোষণা হলে, বঙ্গে কত দফায় ভোট হয় সেটাই দেখার।