• অভিষেকের মানবিক দিক, কনভয় থেকে নেমে প্রবীণকে সহায়তা
    আজকাল | ১৫ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  ফের একবার মানবিক দিক দেখালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার বাবা বড় কাছারির কাছে একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি। হঠাতই তিনি দেখেন রাস্তায় ধারে এক প্রবীণ ব্যক্তি নিজের সাইকেল থেকে পড়ে গিয়েছেন। তখনই তিনি নিজের গাড়ি থেকে নেমে আসেন এবং তার সহায়তা করেন। তিনি এবং তার দেহরক্ষীরা মিলে সেই প্রবীণ ব্যক্তিকে সহায়তা করেন। তার পরিস্থিতি খানিক ঠিক হলে তাকে নিজের গন্তব্যের দিকে রওনা করে দেন। 

    প্রসঙ্গত, রবিবার বাবা বড় কাছারি মন্দির সংলগ্ন নবায়ন স্টলগুলির কুঞ্চিকা প্রদান পর্বে সেখানে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। ২ বছর পার হয়েছে। বড় কাছারি মন্দিরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে দোকানগুলি ভষ্মীভূত হয়ে গিয়েছিল, নিজের সাংসদ তহবিলের টাকায় মেরামত করে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। এরপর তিনি দোকান মালিকদের নিজের হাতে চাবি তুলে দেন।

     খাতায়-কলমে দক্ষিণ ২৪ পরগনা জেলা। কিন্তু কলকাতা থেকে খুব বেশি দূরে নয় বড় কাছারি। সেই বড় কাছারিতেই ২০২৪ সালের ১৮ এপ্রিল। ঘটনাচক্রের তার আগে দিনই বড় কাছারি মন্দিরে পুজো দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। ঘড়িতে তখন প্রায় ২।  আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যায়  মন্দিরের আশপাশের ৭০টি দোকান। বস্তুত, ক্ষতি হয় মন্দিরেরও।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ ইঞ্জিন। কিছুক্ষণের আগুন নিয়ন্ত্রণও করে ফেলেন দমকলকর্মী। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। 

     
  • Link to this news (আজকাল)