• পুকুরে স্নান করতে নেমে বিপত্তি, অণ্ডালে মৃত্যু ২
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক। মৃতদের নাম সায়ন দাস মোদক (২৪) ও সুপ্রিয় দাস মোদক (২৬)। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অণ্ডাল থানার কালিপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

    সূত্রের খবর, মৃত দুই যুবক পুরুলিয়ার বাসিন্দা। তাঁরা শনিবার অণ্ডালের ভাদুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। রবিবার দুপুরে সায়ন ও সুপ্রিয় তাঁদের আর এক সঙ্গীর সঙ্গে স্থানীয় কালিপুর গ্রামের একটি পুকুরে স্নান করতে যান।

    পুকুরে নামার কিছুক্ষণ পরেই সায়ন ও সুপ্রিয় গভীর জলে তলিয়ে যেতে থাকেন। তাঁদের সঙ্গে থাকা যুবক দু’জনকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হয়। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ক্লাবের ছেলেরা। তাঁরা পুকুরে নেমে উদ্ধার কাজে হাত লাগান। বেশ কিছুক্ষণের চেষ্টায় দু’জনকে জল থেকে তোলা সম্ভব হয়।

    পরে খবর দেওয়া হয় পুলিশে। অণ্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিছকই দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)