• খারাপ পাউরুটি ফেরাতে গিয়ে হেনস্থা, ২ পড়ুয়াকে মারধরের অভিযোগ
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • খারাপ পাউরুটি বদলাতে গিয়ে হেনস্থার শিকার দুই পড়ুয়া। অভিযোগ, দুই পড়ুয়াকে বেধড়ক মারধর করেন দোকান মালিক ও কর্মীরা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই পড়ুয়া। রবিবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের মোহনপুর থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আর এক পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে হাসপাতালের ICU-তে রাখা হয়েছে।

    সূত্রের খবর, আক্রান্ত দুই পড়ুয়ার নাম মহম্মদ তালাত এবং মহম্মদ তারিক। তাঁরা ব্যারাকপুর বিবেকানন্দ ইউনিভার্সিটির রেডিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ জানিয়েছে, এ দিন তালাত স্থানীয় একটি পাউরুটি কিনতে গিয়েছিলেন। পাউরুটি খারাপ থাকায় তিনি দোকানদার কাছে ফেরত দিতে যান।

    অভিযোগ, এর পরেই দোকানদার ও তাঁর অনুগামীরা তালাতের উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে, দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ভাই মহম্মদ তারিক মণ্ডল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় তালাতের পরিবারের তরফে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই অভিযোগের মোহনপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

    ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘দোষী যে দলেরই হোক না কেন, পুলিশ যেন কড়া ব্যবস্থা নেয়।’ আহত ছাত্রদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

  • Link to this news (এই সময়)