• বাংলা ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফাতেই ভোট, দেখুন পুরো নির্ঘণ্ট
    আজ তক | ১৬ মার্চ ২০২৬
  • নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ ৫টি রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করে দিল। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই দুই দফায়  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার এক সংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এপ্রিল মাসে সমস্ত রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা ৪ মে অনুষ্ঠিত হবে।  

    অসম:
    ভোটগ্রহণের তারিখ: ৯ এপ্রিল (এক দফা)
    গণনা: ৪ মে

    কেরল:
    ভোটগ্রহণের তারিখ: ৯ এপ্রিল (এক দফা)
    গণনা: ৪ মে

    পুদুচেরি: 
    ভোটগ্রহণের তারিখ: ৯ এপ্রিল  (এক দফা)
    গণনা : ৪ মে

     তামিলনাড়ু: 
    ভোটগ্রহণের তারিখ: ২৩ এপ্রিল  (এক দফা)
    গণনা: ৪ মে

    পশ্চিমবঙ্গ
    ভোটগ্রহণের তারিখ: প্রথম দফা: ২৩ এপ্রিল
    দ্বিতীয় দফা: ২৯ এপ্রিল
    গণনা: ৪ মে

    প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'চূড়ান্ত তালিকা অনুসারে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় অসমে প্রায় ২.২৫ কোটি, কেরলে ২.৭ কোটি, পুদুচেরিতে ৯.৪৪ লক্ষ, তামিলনাড়ুতে ৫.৬৭ কোটি এবং পশ্চিমবঙ্গে ৬.৪৪ কোটি ভোটার রয়েছেন।'
  • Link to this news (আজ তক)