• ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু সেনা জওয়ানের, শোকস্তব্ধ বেলদা
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু ভারতীয় এক সেনা জওয়ানের। মৃত জওয়ানের নাম মিঠুন দাস (৩৮)। তিনি পশ্চিম মেদিনীপুরের বেলদার মান্না গ্রাম পঞ্চায়েতের হরিবাড় গ্রামের বাসিন্দা। ২০০৪ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি ১৫ রাজপুত রেজিমেন্টের হাবিলদার পদে কর্মরত ছিলেন। বর্তমানে শিলিগুড়ির বিন্নাগুড়িতে তাঁর পোস্টিং ছিল।

    সূত্রের খবর, হোলির পরের দিন হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে যান মিঠুন। তাঁকে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার কমান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।

    রবিবার জাতীয় পতাকায় মোড়া তাঁর দেহ গ্রামে এসে পৌঁছয়। কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। মিঠুনের সংসারে স্ত্রী ও ১১ বছরের ছেলে রয়েছে। রবিবার জাতীয় পতাকায় মোড়া মিঠুনের দেহ গ্রামে এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা।

    সহকর্মী সুবেদার পূর্ণ চন্দ্র দাস বলেন, ‘জম্মু-কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন সীমান্ত এলাকায় তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি খুব ভালো স্পোর্টসম্যানও ছিলেন।’

  • Link to this news (এই সময়)