• তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থার পুনরুত্থান চাইছেন বিমান বসু
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • রাজ্যে ফিকে হচ্ছে লাল। গত বিধানসভা নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি বামফ্রন্ট। তবে আন্দোলনের পথ থেকে সরে যায়নি বামফ্রন্ট। একাধিক ইস্যুতে পথে নেমেছে সিপিএম। আর, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন, তাঁরা বামপন্থার পুনরুত্থান চাইছেন।

    রবিবার পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। আর তার পরেই সোমবারই বামফ্রন্টের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে বলে জানিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)।

    কাঁচরাপাড়া সিপিএমের (CPIM) এরিয়া কমিটির উদ্যোগে কুমোর পাড়ায় বীজপুরে কেন্দ্রীয় স্মরণসভায় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিমান বসু। সেখানেই তিনি জানান, এ বারেও বামফ্রন্টের শরিকদের বাইরেও কিছু দলের সঙ্গে আসন সমঝোতা করা হবে। তবে কাদের সঙ্গে এই ‘সিট অ্যাডজাস্টমেন্ট’ তা নিয়ে কিছু বলেননি তিনি।

    গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস (Congress) এবং আইএসএফের সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়েছিল বামফ্রন্টের। তবে, এ বার কংগ্রেস একক ভাবে লড়াই করবে বলেও জানিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে কী হবে ভাবে আসন সমঝোতা হবে তা রবিবার খোলসা করে বলেননি বিমান বসু। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করার জন্য একটা কমন প্লাটফর্ম তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি

    যদিও কী ভাবে এ বারে নির্বাচনে লড়াই হবে তার একটা আভাস দিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা যে বোঝাপড়া করেছি তা একটা হচ্ছে বামফ্রন্টগতভাবে। আর একটা হচ্ছে বামফ্রন্টের সহযোগী। আমাদের স্লোগানটা হচ্ছে বামপন্থার পুনরুত্থান আমরা করতে চাই। স্বাভাবিক ভাবে আমাদেরে এই কাজটা করতে সময় লাগছে। তবে আর অল্প দিনের মধ্য আমরা ত নিষ্পত্তি করে ফেলত পারব। বামফ্রন্ট আছে। অন্য বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করছে। একটা বামপন্থী ঐক্য চাই। এবং বামের বাইরে যারা আছে তাঁদের সঙ্গেও সিট অ্যাডজাস্টমেন্ট করতে চাই।’

    নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে এক বা দুই দফার রাজ্যে ভোট করার কথা বলা হয়েছিল বামফ্রন্টের তরফে। এ বার যাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয় এবং কোনও মতেই মৃত ভোটারেরা যাতে ভোট দিতে না আসে তা নিশ্চিত করতে হবে কমিশনকে বলেও জানিয়েছেন বিমান বসু।

  • Link to this news (এই সময়)