• বারুণী স্নানে এবার বড় চমক ১২ ফুটের বিশাল ডঙ্কা
    আজকাল | ১৬ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী মঙ্গলবার পূর্ণ বারুণী স্নান উপলক্ষে ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে নিয়ে যাওয়া হবে ১২ ফুট উচ্চতার এই বিশাল ডঙ্কা। বর্তমানে ডঙ্কা তৈরির শেষ মুহূর্তের কাজে এলাকাবাসীদের উদ্দীপনা তুঙ্গে।

    মতুয়া ধর্মপ্রাণ মানুষের কাছে ডঙ্কা কিংবা নিশান অতি পবিত্র, ভক্তি ও আবেগের জিনিস। এবার উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার দক্ষিণ ছয়ঘড়িয়া এলাকার মতুয়া ভক্তরা এই বছরের বারুণী স্নানের বিশেষ আকর্ষণ প্রায় ১২ ফুট উচ্চতার ডঙ্কা। এলাকার মতুয়া দলপতি সাধন বিশ্বাসের ইচ্ছেতেই এ বছর তৈরি করা হয়েছে এই বিশাল আকারের ডঙ্কা। 

    স্থায়ীদের দাবি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের স্বপ্ন ছিল, অবশেষে এলাকার যুবকদের মিলিত প্রচেষ্টায় তা তৈরি করা হয়েছে। স্থানীয়রা দাবি করেন, প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছে এই ডঙ্কা বানানোর জন্য। ইতিমধ্যেই ডঙ্কা ঠাকুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য পুলিশি অনুমতি পেয়েছে গ্রামের বাসিন্দারা। আগামী মঙ্গলবার সকাল সাতটায় ছয়ঘড়িয়া এলাকা থেকে রওনা দেবেন এলাকার বাসিন্দারা। পবিত্র বারুনী স্নানের আগেই পৌঁছে যাবেন পূর্ণ ঠাকুর নগর ঠাকুরবাড়িতে। তার আগে গ্রাম জুড়ে যেন উৎসবের আবহ।
  • Link to this news (আজকাল)