• বামেদের প্রার্থী তালিকা প্রকাশ্যে, কোন আসনে কে?
    আজকাল | ১৬ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভোট ঘোষণা হয়েছে। সোমবারেই প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। সোমবার দুপুরে, বিমান বসু সিপিআইএম-সহ বামেদের শরিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকা নিয়ে যে জল্পনা ছিল গত কয়েকদিন ধরেই, সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। যাদবপুরে বামেদের হয়ে ভোট লড়বেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, দমদম উত্তরে প্রার্থী হবেন দীপ্সিতা ধর, উত্তরপাড়া থেকে লড়াই করবেন মীনাক্ষী মুখার্জি। দীর্ঘ প্রার্থীতালিকা ঘোষণার আগে বিমান বসু ঘোষণা করেন, বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আইএসএফ-এর। সেই প্রার্থীতালিকা অবশ্য ঘোষণা করেননি বিমান। আলাদা করে সেই তালিকা হয়ত ঘোষণা করবে আইএসএফ। পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা দেখে মনে হচ্ছে, এবারেরও বিভিন্ন বয়সের, বিভিন্ন বৃত্তের, বিভিন্ন সংগঠনের মানুষকে প্রার্থী তালিকায় স্থান দিয়েছে বামেরা। তবে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছে বেশ কয়েকটি নাম। এবারের প্রার্থী তালিকায় নেই সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো নাম। পাশাপাশি, অন্য কোনও পেশার বা বৃত্তের মানুষদেরও উপস্থিতি তেমন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সংগঠনের, রাজনীতির মানুষদেরই প্রার্থী করা হয়েছে।  

    আংশিক তালিকাটি দেখুন - 

    কামারহাটি মানস মুখার্জিউত্তরপাড়া মীনাক্ষী মুখার্জি দমদম ময়ূখ বিশ্বাসবরানগর সায়ন দ্বীপ মিত্রদমদম উত্তর দীপ্সিতা ধরযাদবপুর বিকাশ রঞ্জন ভট্টাচার্যসুতি হাসানুজ্জামানকালীগঞ্জ সাবিনা ইয়াসমিনডোমকল মুস্তাফিজুর রহমানবনগাঁ উত্তর পীযুষ সাহাগাইঘাটা সজল বিশ্বাসব্যারাকপুর সুমন ব্যানার্জিখড়দহ দেবজ্যোতি দাসবরানগর সায়নদীপ মিত্রমহেশতলা সায়ন ব্যানার্জিপানিহাটি কলতান দাশগুপ্তশ্রীরামপুর নবনীতা চক্রবর্তীসিঙ্গুর দেবাশিষ চট্টোপাধ্যায়ফারাক্কা মুজাফ্ফর হুসেনসপ্তর্ষি দেব রাজারহাট নিউটাইনপিংলা অশোক সেননারায়ণগড় তাপস সিনহারানিবাঁধ দেবলীনা হেমব্রম
  • Link to this news (আজকাল)