• শুক্রবার অফিস শেষের পরে গন্তব্য আর হবে না Hard Rock Cafe, বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • ভোজনরসিক এবং সঙ্গীত প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ‘হার্ড রক ক্যাফে’ (Hard Rock Cafe)। সম্প্রতি এই ক্যাফের ১০টি আউটলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে JSM কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। বেঙ্গালুরুর মেন ব্রাঞ্চ, বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড, কলকাতা, দিল্লি, পুনে, চণ্ডীগড়, হায়দরাবাদ এবং হায়দরাবাদ হাইটেক সিটির আউটলেটগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে।

    সোমবার, ১৬ মার্চ হার্ড রক ক্যাফের তরফে এ প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে ভারতের ১০টি আউটলেট বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। হার্ড রক ক্যাফের তরফে আরও জানানো হয়েছে, ভারতে তাদের পার্টনার ‘JSM কর্পোরেশন প্রাইভেট লিমিটেড’ (JSM Corporation Pvt Ltd)-এর সঙ্গে সমস্ত ব্যবসায়িক চুক্তি বাতিল করা হয়েছে। মূলত লাইসেন্সিং চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আচমকা ক্যাফে বন্ধের ঘোষণায় গ্রাহকদের পাশাপাশি দুশ্চিন্তায় আউটলেটে কর্মরত কয়েকশো কর্মচারী। বিশ্বের কমবেশি ৭০টি দেশে হার্ড রক ইন্টারন্যাশনালের ২৯০টিরও বেশি আউটলেট রয়েছে। এই সংস্থা তাদের সংগ্রহে থাকা ৮৭ হাজারেরও বেশি অমূল্য মিউজ়িক মেমোরাবিলিয়ার (Memorabilia) জন্য বিশ্ব জুড়ে সমাদৃত।

    গত কয়েক বছরে এই ক্যাফে বিশেষ সাজসজ্জা এবং লাইভ মিউজ়িকের জন্য বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে আপাতত ভারতে অন্য কোনও পার্টনারের মাধ্যমে হার্ড রক ক্যাফে ফিরে আসবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

  • Link to this news (এই সময়)