আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৪৪ আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা (bjp candidate list 2026 west bengal )ঘোষণা করল BJP। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে প্রতিদ্বন্দ্বিতায় শুভেন্দু অধিকারী। ২৬-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনেই প্রার্থী হচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফলে আবারও বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বৈরথের সম্ভাবনায় উত্তাল বঙ্গ রাজনীতির ময়দান।
রবিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতে জায়গা পেয়েছেন পরিচিত মুখেরাই। লোকসভার বিতর্ক পিছনে ফেলে পুরোনো তালুকেই ফেরানো হলো দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। ২৬-এর নির্বাচনে খড়গপুর (সদর) আসনে প্রার্থী হচ্ছেন এই বিজেপি নেতা। শিবপুরের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বরাহনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আসানসোল দক্ষিণ আসনে গেরুয়া শিবির আস্থা রেখেছে ২১-এর জয়ী অগ্নিমিত্রা পলের উপরেই। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। প্রথম দফায় টিকিট পেলে ৪১ জন বর্তমান বিধায়ক। তবে ১৪৪ জনের প্রার্থী তালিকায় নাম নেই খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)-সহ ছয় জন বর্তমান বিধায়কের। বিজেপির অন্যতম পরিচিত মুখ, শাহের দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও নাম দেখা গেল না প্রথম দফার প্রার্থী তালিকায়।
দেখে নিন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিজেপি প্রার্থীদের পূর্ণ তালিকা—
কোচবিহার উত্তর (SC) – সুকুমার রায়
শীতলকুচি (SC) – সাবিত্রী বর্মন
দিনহাটা – শ্রী অজয় রায়
তুফানগঞ্জ – শ্রীমতী মালতি রাভা রায়
মাটিগাড়া-নকশালবাড়ি (SC) – আনন্দময় বর্মন
শিলিগুড়ি – ড. শঙ্কর ঘোষ
ফাঁসিদেওয়া (ST) – দুর্গা মুর্মু
গোয়ালপোখর – সরজিৎ বিশ্বাস
চাকুলিয়া – মনোজ জৈন
করণদিঘি – অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস
কালিয়াগঞ্জ (SC) – উৎপল মহারাজ
রায়গঞ্জ – কৌশিক চৌধুরী
কুশমণ্ডি (SC) – তাপস চন্দ্র রায়
কুমারগঞ্জ – শুভেন্দু সরকার
বালুরঘাট – বিদ্যুৎ রায়
তপন (ST) – বুধরাই টুডু
রতুয়া – অভিষেক সিংহানিয়া
মানিকচক – গৌর চন্দ্র মণ্ডল
মালদা (SC) – গোপাল চন্দ্র সাহা
মোথাবাড়ি – নিবারণ ঘোষ
সুজাপুর – অভিরাজ চৌধুরী
সুতি – মহাবীর ঘোষ
রঘুনাথগঞ্জ – সুরজিৎ পোদ্দার
লালগোলা – অমর কুমার দাস
ভগবানগোলা – ভাস্কর সরকার
মুর্শিদাবাদ – গৌরি শঙ্কর ঘোষ
রেজিনগর – বাপন ঘোষ
বেলডাঙা – ভরত কুমার ঝাওয়ার
বহরমপুর – সুব্রত মৈত্র
পলাশীপাড়া – অনিমা দত্ত
কালীগঞ্জ – বাপন ঘোষ
রানাঘাট উত্তর পশ্চিম – পার্থসারথি চট্টোপাধ্যায়
রানাঘাট উত্তর পূর্ব (SC) – অসীম বিশ্বাস
চাকদা – বঙ্কিম চন্দ্র ঘোষ
হরিণঘাটা (SC) – অসীম কুমার সরকার
বাদুড়িয়া – সুকৃতি সরকার
আমডাঙা – অরিন্দম দে
নৈহাটি – সুমিত্র চ্যাটার্জী
ভাটপাড়া – পবন কুমার সিং
বরাহনগর – সজল ঘোষ
ক্যানিং পূর্ব – অসীম সাঁপুই
ডায়মন্ড হারবার – দীপক কুমার হালদার
বিষ্ণুপুর (SC) – অগ্নিশ্বর নস্কর
বজবজ – ড. তরুণ কুমার আদক
মেটিয়াবুরুজ – বীর বাহাদুর সিং
ভবানীপুর – শুভেন্দু অধিকারী
রাসবিহারী – স্বপন দাশগুপ্ত
হাওড়া উত্তর– উমেশ রাই
শিবপুর – রুদ্রনীল ঘোষ
উলুবেড়িয়া দক্ষিণ – স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ
আমতা – অমিত সামন্ত
ডোমজুড় – গোবিন্দ হাজরা
পাঁশকুড়া পশ্চিম – সিন্টু সেনাপতি
ময়না – অশোক দিন্দা
মহিষাদল – সুবাস পানজা
হলদিয়া (SC) – প্রদীপ কুমার বিজলী
নন্দীগ্রাম – শুভেন্দু অধিকারী
পটাশপুর – তপন মাইতি
কাঁথি উত্তর – সুমিতা সিনহা
কাঁথি দক্ষিণ – অরূপ কুমার দাস
রামনগর – চন্দ্রশেখর মণ্ডল
দাঁতন – অজিত কুমার জানা
নয়াগ্রাম (ST) – অমিয় কিস্কু
গোপীবল্লভপুর – শ্রী রাজেশ মাহাতো
দাসপুর – তপন দত্ত
ঘাটাল (SC) – সীতল কাপাট
চন্দ্রকোনা (SC) – সুকান্ত দলুই
শালবনি – বিমান মাহাতো
কেশপুর (SC) – শুভেন্দু সামন্ত
বিনপুর (ST) – ড. প্রণত টুডু
বান্দোয়ান (ST) – লাবসেন বাস্কে
বলরামপুর – জলধর মাহাতো
মানবাজার (ST) – ময়না মুর্মু
কাশীপুর – কমলকান্ত হাঁসদা
পাড়া (SC) – নদিয়ার চাঁদ বাউরি
রঘুনাথপুর (SC) – মামণি বাউরি
বাঁকুড়া ও বর্ধমান
বড়জোড়া – বিলেশ্বর সিংহ
ওন্দা – অমরনাথ শাখা
কাটুলপুর (SC) – লক্ষ্মীকান্ত মজুমদার
ইন্দাস (SC) – নির্মল কুমার ধারা
সোনামুখী (SC) – দিবাকর ঘরামি
রায়না (SC) – সুভাষ পাত্র
জামালপুর (SC) – অরুণ হালদার
মন্তেশ্বর – সৈকত পানজা
বর্ধমান উত্তর (SC) – সঞ্জয় দাস
ভাতার – সৌমেন কার্ফা
কেতুগ্রাম– অনাদি ঘোষ
দুবরাজপুর (SC) – অনুপ কুমার সাহা
সিউড়ি – জগন্নাথ চট্টোপাধ্যায়
বোলপুর – দিলীপ কুমার ঘোষ
নানুর (SC) – খোকন দাস
ময়ূরেশ্বর – দুধ কুমার মণ্ডল
হানসান – নিখিল বন্দ্যোপাধ্যায়