• ‘খেলা ভাঙার খেলা...’, ভোট-ময়দানে কী নিয়ে লড়াই? বার্তা CPIM-এর ৩ নবীন মুখের
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • সিপিএমের প্রার্থী তালিকায় নবীন মুখের দাপট। দীপ্সিতা ধর থেকে কলকাতা দাশগুপ্ত, ময়ূখ বিশ্বাস থেকে সপ্তর্ষি দেব, মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়। সোমবার মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট (left front candidate list)। তালিকায় রয়েছেন ২৮ জন মহিলা প্রার্থী। মহিলা সংরক্ষিত আসন ছাড়াও অন্য আসনেও মহিলা প্রার্থী দিয়েছে বামেরা। তফসিলি জাতি ও তফসিলি জনজাতির জন্য সংরক্ষিত আসন ছাড়াও অন্য আসনেও তাঁদের প্রার্থী করেছে বামেরা।

    ২০২৬ সালের বিধানসভা ভোট (wb election 2026) অত্যন্ত কঠিন লড়াই বলে প্রায়শই বলে এসেছেন একাধিক সিপিএম নেতা (cpim candidate list)। তৃণমূল ও বিজেপি দুই দলের সঙ্গেই লড়াই করার বার্তা দিয়ে এসেছে সিপিএম। প্রার্থী হিসেবে নাম প্রকাশ হতেই কী বললেন সিপিএম-এর তিন নবীন মুখ?

    উত্তর দমদমের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর (dipsita dhar) বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে অপশাসন দূর করার লড়াই। তৃণমূলকে তাড়ানোর লড়াই, বিজেপির হারানোর লড়াই।’ মহিলা সংরক্ষিত আসন নয় এমন অনেক আসনে মহিলা প্রার্থী দেওয়া হয়েছে। পরের যে প্রার্থী তালিকা বেরোবে সেখানে সেই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন উত্তর দমদমের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর।

    পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত (kalatan dasgupta) বলেছেন, ‘গত ১৫ বছরে তৃণমূলের শাসন মানুষ দেখেছেন। গত ১০ বছরে বিজেপির শাসন দেখেছন। বেকারত্বের সমস্যা, নারীদের উপর অত্যাচার, চাষিদের সমস্যার সমাধান হয়নি। রাস্তা-ঘাট এবং অন্য পরিকাঠামোর পরিস্থিতিও বেহাল।’ বামপন্থীরা এই নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করেছেন এবং ভোটের ময়দানে এই কথা বলেই লড়াই চলবে বলে তিনি জানিয়েছেন।

    দমদমের সিপিএম প্রার্থী ময়ুূখ বিশ্বাস (mayukh biswas) বলছেন, ‘খেলা ভাঙার খেলা হবে। মানুষের রুটি-রুজির অধিকারের জন্য আমরা লড়ছি। শিক্ষার অধিকার, চাকরির অধিকারের লড়াই আমরা যে ভাবেই হোক লড়ে যাব।’ তাঁর দাবি, গ্যাসের দাম বৃদ্ধির জন্য সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে জেরবার হচ্ছেন আম জনতা। এই সমস্যাগুলির কথা বলেই ভোটের ময়দানে লড়বে বামেরা, জানাচ্ছেন ময়ূখ।

  • Link to this news (এই সময়)