Big Breaking: রাতের কলকাতায় (Kolkata weather) তুমুল ঝড়-বৃষ্টি (heavy rain) শুরু। আকাশে ঘন মেঘ দেখা গিয়েছে। তুমুল বজ্রপাত (thunderstorm) শুরু হয়েছে। হাওয়ার দাপটে নুয়ে পড়ছে গাছ। দমকা হাওয়ায় (weather update) রাস্তায় দাঁড়িয়ে ছাতা হাতে রাখতেও সমস্যা হয়েছে। কলকাতার ধর্মতলা চত্বর, শিয়ালদহ, বেহালা, পর্ণশ্রী এলাকায় ঝড়-বৃষ্টি শুরু। অফিস থেকে বাড়ি ফেরার পথে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা।
কলকাতায় পিকনিক গার্ডেন চত্বর এবং আরও কিছু এলাকায় শিলাবৃষ্টিও হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটির তিন নম্বর গেটের কাছে বিরাট গাছ পড়েছে এই মাত্র। এই মুহূর্তেই মেদিনীপুরেও শুরু হয়েছে বৃষ্টি। শিলাবৃষ্টি হচ্ছে হেমতাবাদে। হুগলিতেও শুরু হয়েছে বজ্রপাত, বৃষ্টি।
গতকাল মালদা, পুরুলিয়া এবং আরও কিছু জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ঝড়ও হয়েছে। তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।
আবহাওয়া দপ্তর থেকে Nowcast দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল রাত সাড়ে আটটার পর থেকে ২-৩ ঘণ্টায় কলকাতায়, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ জায়গায় ব্যাপক বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তার সঙ্গে দমকা বাতাস বইবে। কোনও কোনও সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তারই সঙ্গে ওই একই সময়ে পূর্ব মেদিনীপুর, হাওড়ার বিস্তীর্ণ এলাকাতেও তীব্র বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছিল। একই সতর্কবার্তা ছিল উত্তর ২৪ পরগনার ক্ষেত্রেও।