• শুভেন্দুকে চ্যালেঞ্জ কুণালের
    আজকাল | ১৭ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনো লড়ছেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন করতেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, ‘নন্দীগ্রাম এবং ভবানীপুর কোথাওই শুভেন্দু অধিকারী জিতবে না। যেখানে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছেন সেখানে দাঁড়ানোর কোনও মানে নেই। সোজা কথায়, প্রচারের আলোয় আসার চেষ্টা। ওটাই শুভেন্দু অধিকারীর সান্তনা পুরস্কার।’ 

    এমনকী, সিপিএমের প্রার্থী তালিকা নিয়ে মুখ খুলেছেন কুণাল। বলেন, ‘সিপিএম হারার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে। ওরা যেহেতু জিতবে না, ফলে ওদের একটা টেনশন কম।’

    বলেন, ‘আমি কারোর নাম বলছি না, যে প্রার্থী যেখানে আগে লড়েছেন তাঁকে সেখানে না দিয়ে অন্য কোথাও একটা পাঠিয়ে দিল। ওরা তো এমনিই হারবে।’

    উল্লেখ্য, সোমবার সামনে এসেছে বিজেপির প্রার্থী তালিকা। প্রথম দফার ১৪৪ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকায় চমক একের পর এক।
  • Link to this news (আজকাল)