• তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল
    এই সময় | ১৭ মার্চ ২০২৬
  • মঙ্গলবার দুপুরের পরেই তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) প্রকাশ। তার আগেই শাসকদলে (All India Trinamool Congress) যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা, মুহম্মদ আব্দুল মতিন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিক। অন্য দিকে এ দিন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তৃণমূলে যোগ দেন মঙ্গল সরেন। সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের Law Officer তিনি।

    সোমবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম, বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ১৪৪টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। সিপিএম দিয়েছে ১৯২টিতে। যা খবর, একবারেই ২৯৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। একাধিক চমক থাকতে পারে সেই তালিকায়।

    নন্দীগ্রাম, ভবানীপুর— দুই কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) টিকিট দিয়েছে বিজেপি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। অন্য দিকে একুশের ভোটে নন্দীগ্রামেও প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বারের ভোটে সব ফোকাস নিজের দিকেই টেনে নিয়েছিল নন্দীগ্রাম। এ বার সেই কেন্দ্রে তৃণমূলের কোন চমক রয়েছে তা নিয়েও জোর চর্চা চলছে।

    এ বারের তালিকায় বহু নতুন মুখ আসতে চলেছে বলে জল্পনা। তরুণ মুখও বাড়ছে বলে খবর। সব মিলিয়ে তৃণমূলের তালিকায় কোন কোন মাস্টারস্ট্রোক অপেক্ষা করছে, জানতে অধীর আগ্রহে বঙ্গবাসী। এই আবহে তৃণমূলে এই যোগদান পর্ব।

  • Link to this news (এই সময়)