• অভিষেকের হাত ধরে শাসকদলে প্রাক্তন BJP নেতা পবিত্র কর, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী কি তিনিই?
    এই সময় | ১৭ মার্চ ২০২৬
  • Big Breaking: প্রার্থী তালিকা (Bengal Assembly Candidate List) ঘোষণার আগে মঙ্গলবার সকালে একের পরে এক চমক তৃণমূলের (Trinamool Congress)। এ বার তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর (Pabitra Kar)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। পবিত্র প্রাক্তন বিজেপি নেতা। নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রামপঞ্চায়েতের পবিত্র মঙ্গলবারই তৃণমূলে যোগ দেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডলে এই তথ্য জানানো হয়েছে। যোগদানের ছবিও শেয়ার করেছে তারা।

    নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতে একাধিকবার প্রধান ও উপপ্রধানের দায়িত্ব সামলেছেন পবিত্র। ২০০০ সালের ২২ নভেম্বর দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। যদিও তৃণমূল নেতা হিসেবেই ২০২০ সালের ২২ নভেম্বরের আগে পর্যন্ত তৃণমূলের প্রধান ও উপপ্রধানের পদ সামলেছেন তিনি।

    শুভেন্দু বিজেপিতে যোগদানের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন পবিত্র। তবে বিজেপিতে যোগ দিলেও সময় যত এগোয় বিজেপির সঙ্গে সম্পর্ক আলগা হতে শুরু করে। সেই পবিত্র আবারও ফিরলেন তৃণমূলে।

    এ বার নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্রই হতে পারে তৃণমূলের মাস্টারস্ট্রোক। ভোটযুদ্ধে আমনে-সামনে হতে পারেন পবিত্র-শুভেন্দু। দুপুর ৩টে ১৫য় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবে। তার পরেই স্পষ্ট হবে সবটা। তবে সত্যিই যদি এ ‘যুদ্ধ’ হয়, নন্দীগ্রামেই বড় খেলা হবে।

  • Link to this news (এই সময়)