• ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভবানীপুরে মমতা, বাকি হেভিওয়েটরা কে কোথায়?
    এই সময় | ১৭ মার্চ ২০২৬
  • ২০২৬-এর বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের। মঙ্গলবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রার্থীদের নাম ঘোষণা করছেন। মমতা বলেন, ‘কালিম্পং কার্শিয়াং দার্জিলিংয়ে অনিত থাপারা লড়বেন। সেখানে প্রার্থী দিচ্ছি না। বাকি ২৯১ সিটে আমরা প্রার্থী দিচ্ছি।’ ভবানীপুর থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    ডোমকলে হুমায়ুন কবীর (IPS), করিমপুরে সোহম চক্রবর্তী, কালীগঞ্জে আলিফা আহমেদ, তেহট্টে দিলীপ পোদ্দার, নাকাশিপাড়ায় কল্লোল খাঁ, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক, বীজপুর সুবোধ অধিকারী, নৈহাটি সনৎ দে, ভাটপাড়া অমিত গুপ্তা, জগদ্দল সোমনাথ শ্যাম, নোয়াপাড়া তৃণাঙ্কুর ভট্টাচার্য, ব্যারাকপুর রাজ চক্রবর্তী, খড়দহ দেবদীপ পুরোহিত, দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য।

    পানিহাটি তীর্থঙ্কর ঘোষ, কামারহাটি মদন মিত্র, বরানগর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দমদম ব্রাত্য বসু, রাজারহাট নিউটাউন তাপস চট্টোপাধ্যায়, বিধাননগর সুজিত বোস, রাজারহাট গোপালপুর অদিতি মুন্সি, মধ্যমগ্রাম রথীন ঘোষ, বারাসত সব্যসাচী দত্ত, দেগঙ্গা আনিসুর রহমান বিদেশ, হাড়োয়া আব্দুল মাতিন, মিনাখাঁ ঊষারাণি মণ্ডল, সন্দেশখালি ঝরনা সর্দার, কাকদ্বীপ মণ্টুরাম পাখিরা, সাগর বঙ্কিমচন্দ্র হাজরা, কুলপি বর্ণালী ধারা, রায়দিঘি তাপস মণ্ডল, ক্যানিং পশ্চিম পরেশরাম দাস, ক্যানিং পূর্ব মহম্মদ বাহারুল ইসলাম, বারুইপুর পশ্চিম বিমান বন্দ্যোপাধ্যায়।

    মগরাহাট পূ্র্ব শর্মিষ্ঠা পুরোকাইত, মগরাহাট পশ্চিম শামিম আহমেদ, ডায়মন্ড হারবার পান্নালাল হালদার, ফলতা জাহাঙ্গির খান, সোনারপুর দক্ষিণ অরুন্ধতী মৈত্র (লাভলি), ভাঙড় শওকত মোল্লা, টালিগঞ্জ অরূপ বিশ্বাস, বেহালা পূর্ব শুভাশিস চক্রবর্তী, বেহালা পশ্চিম রত্না চট্টোপাধ্যায়।

    সবিস্তার আসছে

  • Link to this news (এই সময়)