তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তালিকায় রয়েছেন একাধিক তারকা প্রার্থী। তবে এ বার সে ভাবে নতুন করে তারকা মুখ দেখা যায়নি ঠিকই। তবে তালিকায় দেখা গিয়েছে নতুন মুখ। এ বার যে যে তারকা তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন, তাঁদের অধিকাংশ এর আগেও প্রার্থী হয়েছেন। মন্ত্রীর দায়িত্বও সামলে এসেছেন। সিনে জগতের ও ক্রীড়া জগতের কোন কোন তারকারা রয়েছে আসন্ন বিধানসভা ভোটে তৃণমুূলের প্রার্থী তালিকায়?
ডোমকল: সোহম চক্রবর্তী
ব্যারাকপুর: রাজ চক্রবর্তী
বরানগর: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
রাজারহাট গোপালপুর: অদিতি মুন্সি
সোনারপুর দক্ষিণ: লাভলি মৈত্র
মানিকতলা: শ্রেয়া পান্ডে
চন্দননগর: ইন্দ্রনীল সেন
সপ্তগ্রাম: বিদেশ বোস
রাজগঞ্জ: স্বপ্না বর্মন
বালুরঘাট: অর্পিতা ঘোষ
এদের মধ্যে এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁকে রাজগঞ্জে প্রার্থী করা হয়েছে। তিনি এ বার প্রথম প্রার্থী হলেন। এছাড়া, মানিকতলায় প্রার্থী হয়েছেন শ্রেয়া পান্ডে। তিনি প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মেয়ে। শ্রেয়া পান্ডে সিনে জগতের সঙ্গে যুক্ত।
এ বার তৃণমূলের তালিকায় খুব বেশি নতুন তারকা মুখ দেখা গেল না। টেলি জগতের বা সিনে জগতের নতুন কোনও মুখ সে ভাবে দেখা যায়নি এ বার। রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, অরুন্ধতী মৈত্র (লাভলি মৈত্র) এরা সকলেই যে যে আসনে আগেরবার জিতেছিলেন। সেই আসনেই তাঁদের ফের প্রার্থী করা হলো।
রাজ্যে পট পরিবর্তনের পর থেকেই তৃণমূলের প্রার্থী তালিকায় প্রতিবার চমক থাকে। সিনেমা জগত, টেলি জগত, ক্রীড়া জগত বা গানের জগতের বহু মুখ জায়গা পেয়েছেন তৃণমূলের প্রার্থী তালিকায়। সংসদ থেকে বিধানসভা নির্বাচন- একাধিক তারকা তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন।