আজকাল ওয়েবডেস্ক: ছাব্বিশের ভোটে এবার কলকাতার প্রার্থী তালিকায় অদলবদল করল তৃণমূল কংগ্রেস। ১১ টির মধ্যে বদলে দেওয়া হল চার বিধানসভা কেন্দ্রের প্রার্থী। বদলানো হয়েছে, বেলেঘাটা, মানিকতলা, জোড়াসাঁকো ও এন্টালির তৃণমূল প্রার্থী।
অর্থাৎ এবার বাদ পড়লেন, পরেশ পাল, সুপ্তী পাণ্ডে, বিবেক গুপ্তা ও স্বর্ণকমল সাহা।
দীর্ঘদিন ধরে বেলেঘাটা কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন বর্ষীয়ান পরেশ পাল। এবার তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিল তৃণমূলের অন্দরে। শেষপর্যন্ত কলকাতার ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করল কুণাল ঘোষকে।
মানিকতলা কেন্দ্র বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডের বিধানসভা বলেই পরিচিত ছিল। একুশের ভোটেও তিনি জিতেছিলেন। তাঁর প্রয়াণে ওই আসনে উপনির্বাচন হয়। তৃণমূল প্রার্থী করেন সাধনবাবুর স্ত্রী সুপ্তী পাণ্ডেকে। কিন্তু, ছাব্বিশের বিধানসভা ভোটে মানিকতলায় তৃণমূল প্রার্থী করল সাধান ও সুপ্তী পাণ্ডের কন্যা শ্রেয়াকে।
জোড়াসাঁকো কেন্দ্র ধরে রাখতে মরিয়া তৃণমূল। গতবার এই বিধানসভা কেন্দ্র জিতেছিলেন বিবেক গুপ্তা। হারিয়েছিলেন বিজেপির রাহুল সিনহাকে। এবার ভোটে জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূল প্রার্থী করল বিজয় উপাধ্যায়কে। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন পর্বে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন বিজয় উপাধ্যায়।
স্বর্ণকমল সাহাকে এবার আর এন্টালি কেন্দ্র থেকে টিকিট দিল না তৃণমূল। বদলে এবার এন্টালি থেকে প্রার্থী করা হয়েছে স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহাকে। সন্দীপন বর্তমানে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ।
কলকাতার বাকি সাত কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের তালিকা-