• বহরমপুরে ভরসা অধীরই, প্রার্থী করতে পারে কংগ্রেস
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মার্চ ২০২৬
  • অধীরের রাজনৈতিক জীবন শুরু বিধানসভা দিয়েই। ১৯৯১ সালে নবগ্রাম কেন্দ্র থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও ১৯৯৬ সালে জয়ী হন তিনি। পরে ১৯৯৯ সালে লোকসভায় নির্বাচিত হয়ে দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার ফের বিধানসভায় তাঁর প্রত্যাবর্তনের জল্পনা জোরদার হয়েছে। জানা গিয়েছে, প্রথম দফায় প্রায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারে কংগ্রেস।

    সেই তালিকায় শীর্ষ নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। বহরমপুরের পাশাপাশি মালদহ, হুগলি ও বর্ধমানের কয়েকটি আসনের প্রার্থীর নামও প্রকাশ হতে পারে। এছাড়া সুজাপুরে ইশা খান ও বৈষ্ণবনগরে মৌসম নুরের নামও শোনা যাচ্ছে। খুব শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)