সাত সকালে সরকারি মাছ চাষের ফিশারির জলে ভাসছে বৃদ্ধার মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ সংলগ্ন এলাকায়। বুধবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
প্রার্থী ঘোষণা হওয়ার পর রাতেই দেওয়াল লিখনে নেমে পড়লেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরদৌসী বেগম। তিনবারের বিধায়ক এ বার চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।তাঁর দাবি, প্রতিবারই তাঁর জয়ের ব্যবধান বেড়েছে, এ বারও সেই লিড আরও বাড়বে বলেই আশাবাদী।
LPG-র পর এ বার হরমুজ় পেরিয়ে ভারতে এসে পৌঁছল ৮০ হাজার ৮০০ MT অপরিশোধিত তেল। বুধবার সকালে অপরিশোধিত তেলবোঝাই ভারতীয় ভেসেল ‘জাগ লড়কি’ গুজরাট বন্দরে পৌঁছয় বলে সরকারি সূত্রে খবর ।
ইন্দোরের ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় বাড়িতে আগুন লেগে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বাড়ির সামনের অংশে আগুন লাগায় পরিবারের সদস্যরা বাইরে বেরোতে পারেননি। ভিতরেই আটকে পড়েন। আগুনে পুড়ে মৃত্যু হয় পরিবারের ৬ সদস্যের। এই দুর্ঘটনাটি বুধবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘটে। খবর পেয়ে পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।
ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে শওকত মোল্লাকে প্রার্থী না করায় তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তাল জীবনতলা এলাকা। বিক্ষোভকারীদের দাবি, ‘ঘরের ছেলেকেই প্রার্থী করতে হবে। বাহারুল ইসলামকে তাঁরা প্রার্থী হিসেবে মানছেন না।’