• ১২ জন প্রার্থীর নাম ঘোষণা, বেলডাঙায় লড়ছেন না, মিম-এর সঙ্গে সমঝোতার পথে হুমায়ুন
    এই সময় | ১৮ মার্চ ২০২৬
  • পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে হাতেখড়ি হচ্ছে জনতা উন্নয়ন পার্টির। বুধবার মোট ১২টি আসনে প্রার্থী ঘোষণা করেন নতুন পার্টির নেতা হুমায়ুন কবীর। আগামী রবিবার, ২২ মার্চ বাকি প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানা গিয়েছে।

    ১)বর্ধমানের পূর্বস্থলী উত্তর - বাপন ঘোষ, শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি

    ২) রেজিনগর- হুমায়ুন কবীর

    ৩) নওদা- হুমায়ুন কবীর

    ৪) বেলডাঙা- আহম্মদ কবীর

    ৫) রয়েল ইসলাম- মালদা রতুয়া

    ৬) মালতীপুর- আবু মিন্নাদ শেখ

    ৭) বৈষ্ণবনগর- মুসলমান বিবি

    ৮) আবু সৈয়দ- মানিকচক

    ৯) সুজাপুর- নাশিমুন হক

    ১০) বেহালা পূর্ব- অনুপম রোহাদ্দি

    ১১) ফরাক্কা- ইন্তিয়াজ মোল্লা

    ১২) হরিহরপাড়া- বিজয় শেখ

    বিধানসভা নির্বাচনে রেজিনগর ও বেলডাঙা— দু’টি আসন থেকেই লড়বেন বলে আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন হুমায়ুন। যদিও এ দিন প্রার্থী তালিকা প্রকাশের পরে দেখা যায়, নওদা ও রেজিনগর আসন থেকে লড়ছেন তিনি। কেন এই সিদ্ধান্ত? হুমায়ুন বলেন, ‘রেজিনগর আমার এলাকা। সেখানে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীকে বেলডাঙায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই কারণে ওই আসনে গিয়ে আমার লড়াইটা শোভা পায় না।’ উল্লেখ্য, ২১-এর বিধানসভা নির্বাচনে রেজিনগর আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী। তিনি এ বার তৃণমূলের টিকিটে বেলডাঙা আসন থেকে লড়ছেন। অন্য দিকে, রেজিনগর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন আতাউর রহমান।

    হুমায়ুন জানান, আশাউদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন এআইমিম দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে তাঁর দল। দুই দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা বাকি রয়েছে। সেটি শেষ হলেই বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানান তিনি।

  • Link to this news (এই সময়)