• একুশের সংখ্যা ছাপিয়ে ছাব্বিশে ৪৭ জন মুসলিম প্রার্থী দিল তৃণমূল, কোন কেন্দ্রে কে?
    আজ তক | ১৮ মার্চ ২০২৬
  • পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯১ আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। এবার বহু পুরনো মুখের বদলে নতুনদের সুযোগ দিয়েছে জোড়াফুল শিবির। BJP-র প্রথম তালিকায় যেখানে একটিও সংখ্যালঘু মুখ নেই, সেখানে তৃণমূলের ২৯১ জন প্রার্থীর মধ্যে ৫২ জন মহিলা, ৯৫ জন তফশিলি জাতি ও উপজাতি এবং ৪৭ জন মুসলিম প্রার্থী। 

    খাতায়-কলমে 'সংখ্যালঘু' হলেও, পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর মুসলিম ভোট। ২০১১ সাল থেকেই যে ভোটব্যাঙ্কে কার্যত একচেটিয়া আধিপত্য রয়েছে তৃণমূলের। ২০২১-এর বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূলের সংখ্যালঘু প্রার্থী ছিলেন ৩৫ জন, এবার তা বেড়ে হয়েছে ৪৭। গতবারের থেকে যা ৩৪ শতাংশেরও বেশি। 

    নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, রাজ্যের ২৯৪ আসনের মধ্যে ১২৫ আসনে মুসলিমের সংখ্যা উল্লেখযোগ্য। অন্তত ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা। আরও ৩০-৩৫টি আসনে এই ভোটাররাই হয়ে উঠতে পারেন নির্ণায়ক।

    এবার তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা ৫২, ২০২১-এ ছিলেন ৫০ জন। অর্থাৎ গতবারের তুলনায় বেড়েছে ৪ শতাংশ। BJP ১৪৪টি আসনের প্রার্থী তালিকায় মহিলা মুখের সংখ্যা ১১। অন্যদিকে, বামেদের ১৯২টি আসনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২৮। 

    এক নজরে তৃণমূলের মুসলিম প্রার্থীরা
    চোপড়া, উত্তর দিনাজপুর — হামিদুল রহমান
    গোলপোখর, উত্তর দিনাজপুর — মহম্মদ গুলাম রাব্বানি
    চাকুলিয়া, উত্তর দিনাজপুর — মিনহাজুল আরফিন আজাদ
    ইটাহার, উত্তর দিনাজপুর — মোশারফ হোসেন
    কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর — তোরাফ হোসেন মণ্ডল
    হরিশ্চন্দ্রপুর, মালদা — মহম্মদ মাতেবুর রহমান
    মালতিপুর, মালদা — আবদুর রহিম বক্সী
    মোথাবাড়ি, মালদা — মহম্মদ নজরুল ইসলাম
    সুজাপুর, মালদা — সাবিনা ইয়াসমিন
    ফারাক্কা, মুর্শিদাবাদ — আমিরুল ইসলাম
    সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ — নুর আলম
    জঙ্গিপুর, মুর্শিদাবাদ — জাকির হোসেন
    রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ — জনাব আখরুজ্জামান
    সাগরদিঘি, মুর্শিদাবাদ — বায়রন বিশ্বাস
    সুতি, মুর্শিদাবাদ — ইমানি বিশ্বাস
    লালগোলা, মুর্শিদাবাদ — ডা. আবদুল আজিজ
    ভগবানগোলা, মুর্শিদাবাদ — রেয়াত হোসেন সরকার
    রানিনগর, মুর্শিদাবাদ — সৌমিক হোসেন
    ভারতপুর, মুর্শিদাবাদ — মুস্তাফিজুর রহমান 
    রেজিনগর, মুর্শিদাবাদ — আতাউর রহমান
    বেলডাঙা, মুর্শিদাবাদ — রাবিউল আলম চৌধুরী
    হরিহরপাড়া, মুর্শিদাবাদ — নিয়ামত শেখ
    নওদা, মুর্শিদাবাদ — শাহিনা মুমতাজ
    ডোমকল, মুর্শিদাবাদ — হুমায়ুন কবির (প্রাক্তন IPS)
    জলঙ্গি, মুর্শিদাবাদ — বাবর আলি
    পলাশীপাড়া, নদিয়া — রুকবানুর রহমান
    কালিগঞ্জ, নদিয়া — আলিফা আহমেদ
    চাপড়া, নদিয়া — জেবের শেখ
    দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা — আনিসুর রহমান 
    হাড়োয়া, উত্তর ২৪ পরগনা — মহম্মদ মুফতি আবদুল মতিন
    বসিরহাট উত্তর, উত্তর ২৪ পরগনা — মহম্মদ তৌসিফ রহমান
    ক্যানিং পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা — মহম্মদ বাহারুল ইসলাম
    ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা — শওকত মোল্লা
    কসবা, দক্ষিণ ২৪ পরগনা — জাভেদ আহমেদ খান
    সোনারপুর উত্তর, দক্ষিণ ২৪ পরগনা — ফিরদৌসি বেগম
    মেটিয়াবুরুজ, দক্ষিণ ২৪ পরগনা — আবদুল খালেক মোল্লা
    কলকাতা পোর্ট, কলকাতা — ফিরহাদ হাকিম
    পাঁচলা, হাওড়া — গুলশান মল্লিক
    পাঁশকুড়া পশ্চিম — সিরাজ খান
    মন্তেশ্বর — সিদ্দিকুল্লাহ চৌধুরী
    কেতুগ্রাম — শেখ শাহনওয়াজ
    হাঁসন — কাজল শেখ
    মুরারই — মোশারফ হোসেন
     

     
  • Link to this news (আজ তক)