Big Breaking: রাজ্যের মোট ১৫ জন আইপিএস অফিসারকে ভিন রাজ্যের ভোটে অবজ়ার্ভার করে পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে একাধিক কমিশনারেটের পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার। নির্বাচন কমিশন সূত্রের খবর ১৫ জনের তালিকায় রয়েছেন মুরলীধর শর্মা, সৈয়দ ওয়াকার রাজা, আলোক রাজোরিয়া, ইন্দিরা মুখোপাধ্যায়, আকাশ মাঘারিয়ার মতো আইপিএস। তালিকায় থাকা ১৫ জন আইপিএস-কে কেরালা ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের অবজ়ার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইপিএস মুরলীধর শর্মা এবং আইপিএস সৈয়দ ওয়াকার রাজাকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের অবজার্ভার হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। এখন মুরলীধর শর্মা বিধাননগরের পুলিশ কমিশনার। ওয়াকার রাজা শিলিগুড়ির পুলিশ কমিশনার।
আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কেরালায়, আইপিএস ধৃতিমান সরকারকে কেরালায়, আইপিএস সন্দীপ কারাকে নাগাল্যান্ডে (উপনির্বাচন), আইপিএস আমনদীপকে তামিলনাড়ুতে অবজ়ার্ভার হিসেবে পাঠানো হয়েছে।