• মহিলা সঙ্গীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • মহিলা সঙ্গীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাওড়ার (Howrah) বাউড়িয়া থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজু দাস। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ভাটপাড়ায়। মৃত মহিলার নাম সালমা বিবি (৪৪)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ে (Titagarh।

    জানা গিয়েছে, রাজু এবং সালমা দুজনেই বিবাহিত। তাঁদের বাড়িতে ছেলেমেয়ে আছে। দু'জনেই বজবজের (Budge Budge) একটি জুট মিলে কাজ করতেন। বাউড়িয়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন রাজু ও সালমা।

    পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সকালে রাজু জুট মিলে (jute mill) কাজ করতে গিয়েছিলেন। তবে বাড়িতেই ছিলেন সালমা । রাতে কাজ থেকে ফেরার পরে রাজুর সঙ্গে সালমার ঝামেলা বাধে। অভিযোগ, সেই সময় রাজু শ্বাসরোধ করে খুন করেন সালমাকে। পরে ভাটপাড়ায় নিজের বাড়ি চলে যান রাজু।

    গত শুক্রবার বাউড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশ একটি খুনের মামলা (Murder Case) রুজু করা হয়েছে। সম্পর্কের জটিলতার কারণেই খুনের ঘটনা বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের।

    বুধবার সকালে বাউড়িয়া লঞ্চঘাট থেকে রাজুকে গ্রেপ্তার করে বাউড়িয়া থানার পুলিশ। ধৃতকে বুধবার উলুবেড়িয়া (Uluberia) আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    কী কারণে এই খুন তা তদন্ত করে দেখা হচ্ছে। জেরা করা হচ্ছে রাজুকেও। তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক ছিল কী না তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)