• Breaking News Live: রাজস্থানে দুর্ঘটনার মুখে তেলবাহী ট্যাঙ্কার, দাউ দাউ করে জ্বলে উঠল আগুন
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • তিনদিন টানা বৃদ্ধির পরে ধস নামল দেশের শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজার খুলতেই প্রায় ২ শতাংশ ডাউন রয়েছে সেনসেক্স ও নিফটি৫০। সেনসেক্স কমেছে ১৫০০ পয়েন্টের বেশি। নিফটি৫০ কমেছে প্রায় ৪৭০ পয়েন্ট।

    অচেনা ড্রোন ঘিরে চাঞ্চল্য। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দারা ওয়াশিংটনের আকাশে অজ্ঞাত ড্রোন শনাক্ত করেছেন। সেখানকার সেনা ঘাঁটি এবং আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথের বাসস্থানের উপরে এই ড্রোনকে ঘুরতে দেখা যায়।

    জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে বারমেঢ় থেকে গুজরাটগামী একটি তেলবাহী ট্যাঙ্কার। রাজস্থানের সাঁচোর এলাকার সিওয়ারা সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে-৬৮-তে ট্যাঙ্কারটি আচমকা উল্টে যায়। সঙ্গে সঙ্গে পুরো ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সাঁচোরের এসডিএম প্রমোদ কুমার।

    নির্বাচনী বিধি লাগু হওয়ার পর জেলা জুড়ে পুলিশি সতর্কতা বেড়েছে। বহিরাগতরা যাতে জেলা ঢুকে অশান্তি সৃষ্টি করতে না পারে, বাহির থেকে যাতে বেআইনি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান অর্থ জেলা প্রবেশ করতে না পারে তার জন্য জেলা প্রশাসনের নির্দেশে জেলা পুলিশ জেলার সীমান্ত এলাকা সহ জেলার মোড়ে মোড়ে অস্থায়ী নাকা চেকিং চালু করেছে।

  • Link to this news (এই সময়)