• পুরসভায় প্রথম মহিলা কমিশনার
    বর্তমান | ১৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভা পেল প্রথম মহিলা কমিশনার। দায়িত্ব পেলেন ২০০৫ ব্যাচের আইএএস স্মিতা পাণ্ডে। আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্টেট রুরাল লাইভলিহুড মিশনের সিইও ও পরে পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন বিভাগের সেক্রেটারি ছিলেন। বিবেক ভরদ্বাজ কেএমডিএ’র সিইও থাকার সময় স্মিতা ছিলেন সেক্রেটারি। তাৎপর্যপূর্ণ বিষয়, গত এক-দেড় মাসে কলকাতা পুরসভায় তিনজন কমিশনার আসলেন। কয়েক সপ্তাহ আগেই অংশুল গুপ্তাকে পুর কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার আগে এই পদে ছিলেন সুমিত গুপ্তা। ধবল জৈনকে সরিয়ে সুমিতকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আধিকারিকরা জানাচ্ছেন, নির্বাচনের মধ্যে পরপর পুর কমিশনারের বদল কার্যত নজিরবিহীন।
  • Link to this news (বর্তমান)