• এসআইআর ছাড়পত্র পেলেন শশী পাঁজার
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মার্চ ২০২৬
  • কমিশন জানিয়েছে, তালিকা প্রকাশের জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার পর আদালতের অনুমোদন প্রয়োজন। কাজ শেষ হলেই তালিকা প্রকাশ করা হবে। ততদিন পর্যন্ত কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা প্রতিদিনই নাম যাচাই ও নিষ্পত্তির কাজ চালিয়ে যাচ্ছেন। প্রকাশের দিন পর্যন্ত যত নাম নিষ্পত্তি হবে, সবই ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

    রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নামও ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল, যা ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে সিইও দপ্তর। পাশাপাশি, ভোট পরিচালনার জন্য রাজ্যে ৪৭৮ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। বুথে বা তার আশপাশে কোনও অনিয়ম হলে পুনর্নির্বাচনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট, ফল ঘোষণা ৪ মে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)