• অসিতের সঙ্গে দেখা করলেন দেবাংশু, পা ছুঁতেই গলে জল প্রবীণ নেতা
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মার্চ ২০২৬
  • তবে পরিস্থিতি বদলাতে বেশি সময় লাগেনি। বুধবার  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই বরফ গলতে শুরু করে। এরপরই চুঁচুড়ার নতুন প্রার্থী  দেবাংশু ভট্টাচার্য প্রিয়নগরে অসিতের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সেখানে তিনি প্রবীণ নেতা অসিত মজুমদারের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এর ফলে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

    দীর্ঘ আলোচনার পর অসিত মজুমদার স্পষ্ট জানান, তিনি দলের সঙ্গেই রয়েছেন এবং দেবাংশুর হয়ে প্রচারেও নামবেন। তিনি বলেন, দলের নির্দেশ মেনে প্রার্থীদের জেতাতে সকলে একযোগে কাজ করবেন। একইসঙ্গে সমাজ মাধ্যমে তাঁর বিরুদ্ধে হওয়া সমালোচনাকে গুরুত্ব দিতে চান না বলেও জানান।

    অন্যদিকে, দেবাংশুও অসিতকে ‘চুঁচুড়ার অভিভাবক’ বলে উল্লেখ করে জানান, তাঁর অভিজ্ঞতা এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অসিতের কাছ থেকে নানা পরামর্শ নিয়েছেন এবং ভবিষ্যত প্রচারে তা কাজে লাগাবেন।

    গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উড়িয়ে দেন দেবাংশু। তিনি বলেন, দলের মধ্যে ছোটখাটো মতভেদ থাকতেই পারে, তবে দলের নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কোনও সমস্যা হবে না।

    উল্লেখ্য, এবারের প্রার্থী তালিকায় চুঁচুড়ায় বড় পরিবর্তন এনে তিনবারের বিধায়ক অসিত মজুমদারের পরিবর্তে দেবাংশুকে প্রার্থী করেছে তৃণমূল। ফলে প্রথমে ক্ষোভ দেখা দিলেও, এখন তা মিটে গিয়ে নির্বাচনের আগে ঐক্যের বার্তাই সামনে এসেছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)