নির্বাচন কমিশনের বৈঠকে মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ির পাশে দেখা গিয়েছিল তাঁকে। নজর কেড়েছিলেন তখনই। সেই তরুণ তুর্কী শিল্পী আফরিন বেগমকে এবার খাস কলকাতার বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করল বামেরা। একইসঙ্গে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল তারা। যেখানে ভবানীপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, ডায়মন্ড হারবার, নন্দীগ্রামের মতো উল্লেখযোগ্য কেন্দ্রগুলির প্রার্থীদের নাম ঘোষণা করা হল।