ভবানীপুরে শুভেন্দুকে ‘গো ব্যাক’ স্লোগান, থানায় গেলেন বিজেপি নেতা
দৈনিক স্টেটসম্যান | ২০ মার্চ ২০২৬
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর শুভেন্দু অধিকারী ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।
এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন—নন্দীগ্রাম এবং ভবানীপুর। ভবানীপুরে তাঁর প্রধান প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই কেন্দ্রটি ইতিমধ্যেই হাই ভোল্টেজ লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। শুভেন্দু দাবি করেছেন, তিনি মমতাকে পরাজিত করবেন।
অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই চ্যালেঞ্জকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ভবানীপুরে তিনিই জয়ী হবেন এবং এই কেন্দ্র থেকেই রাজ্যজয়ের পথ সুগম হবে। সব মিলিয়ে ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ভোট যত এগোবে, ততই এই লড়াই আরও তীব্র হবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।