নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দাম বাড়ল অটোর জ্বালানি গ্যাসের। বৃহস্পতিবার এই এলপিজি গ্যাসের দাম ৮ টাকা বেড়ে হয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই অটোর এলপিজির দাম ৫ টাকা বেড়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের আরও ৮ টাকা দাম বাড়ল। সাম্প্রতিক কালে এক সপ্তাহের ব্যবধানে পরপর দু’বার দামবৃদ্ধি কার্যত নজিরবিহীন বলছেন অটোচালকরা। এর ফলে ভোটের মুখে অটোর ভাড়াও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও কলকাতা শহরতলির অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ।