• BCCI-এর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তুলে অবসর ভারতের প্রাক্তন তারকার
    এই সময় | ২০ মার্চ ২০২৬
  • ২০২৬ সালের IPL শুরুর আগেই বড় চমক। ভারতের প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান (Laxman Sivaramakrishnan) আচমকাই কমেন্ট্রি থেকে অবসর ঘোষণা করেছেন, আর তাঁর অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

    শিবরামকৃষ্ণানের বিস্ফোরক অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমি বিসিসিআইয়ের কমেন্ট্রি থেকে অবসর নিচ্ছি। ২৩ বছরে আমাকে কখনও প্রেজেন্টেশনে ব্যবহার করা হয়নি। নতুনরা পিচ রিপোর্ট, টস ও প্রেজেন্টেশন করেছে। এমন কী (রবি) শাস্ত্রী কোচ থাকার সময়ও একই ঘটনা হয়েছে। এর কারণ কী হতে পারে?’

    এক ভক্ত জানতে চান, তাঁর গায়ের রঙের জন্যই কি তাঁকে সুযোগ দেওয়া হয়নি? এর জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, একদম তাই।’ এর মন্তব্যের মাধ্যমে তিনি কার্যত BCCI-এর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ আনেন।

    সঙ্গে তিনি যোগ করেন, ‘এই অবসর আসলে একটা গল্পের শুরু মাত্র। যখন পুরোটা জানানো হবে, সাধারণ মানুষ, ক্রিকেট ভক্ত— সবাই অবাক হয়ে যাবে। যাঁরা আমাকে পছন্দ করেন না, তাঁরা খুশি— এতে আমি খুশি। আর যাঁরা মনে করতেন আমি অন্তত খারাপ নই, তাঁদের ধন্যবাদ।’

    শিবরামকৃষ্ণানের এই ঘোষণার পর রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) কটাক্ষ করে লেখেন, ‘তা হলে আইপিএল থেকেই বা কেন কমেন্ট্রি ছাড়ছেন না?’ প্রসঙ্গত এই দুই তারকার সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল। শিবরামকৃষ্ণান একটা সময় অশ্বিনকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন।

    শিবরামকৃষ্ণান দাবি করেছিলেন, তাঁর ১০০তম টেস্ট উপলক্ষে অশ্বিনকে ফোন করলেও তিনি কোনও জবাব দেননি। এমন কী তাঁকে ‘ভারতের পিচে যে কেউ উইকেট নিতে পারে’ বলেও কটাক্ষ করেছিলেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

    ১৭ বছর বয়সে টেস্টে অভিষেক হয় শিবরামকৃষ্ণানের। তিনি ৯টি টেস্টে ২৬টি এবং ১৬টি ওয়ানডেতে ১৫টি উইকেট নেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৫৪টি উইকেট ও ৫টি শতরান।

  • Link to this news (এই সময়)