• তৃণমূলের ইস্তেহারে ফের জেলা বৃদ্ধির ঘোষণা, বেড়ে ক’টা হতে পারে?
    এই সময় | ২১ মার্চ ২০২৬
  • বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। আর সেখানেই রয়েছে একাধিক প্রতিশ্রুতি। সেখানেই জায়গা পেয়েছে রাজ্যে আরও বেশ কয়েকটি নতুন জেলা গঠনের প্রস্তাবও।

    তৃণমূলের ইস্তেহারে রাজ্যে আরও সাতটি প্রশাসনিক জেলা গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আরও সহজে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবং এখন যে জেলা প্রশাসন রয়েছে, তাদের উপর চাপ কমাতেই এই ভাবনা বলে জানানো হয়েছে।

    এছাড়াও, রাজ্যে পুরসভার সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এখন জনসংখ্যা বৃদ্ধির কারণে কোনও কোনও পুরসভাকে অনেক বেশি সংখ্যায় বাসিন্দাদের পরিষেবা দিতে হচ্ছে। সেই কারণে পরিষেবা ভালো করতে জনসংখ্যা ও প্রশাসনিক ব্যবস্থার অনুপাত বিশ্লেষণ করে পুনর্গঠন প্রক্রিয়া করা হবে বলে প্রতিশ্রুতি রয়েছে তৃণমূলের ইস্তেহারে।

  • Link to this news (এই সময়)