• গল্প ‘চুরি’র বদনাম ঘুচল সুজয়ের, ‘কাহানি ২’-এর কপিরাইট মামলা খারিজ সুপ্রিম কোর্টের
    এই সময় | ২০ মার্চ ২০২৬
  • বলিউড পরিচালক সুজয় ঘোষেক Sujoy Ghosh-এর বিরুদ্ধে চলা বহুদিনের কপিরাইট লঙ্ঘনের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শুক্রবার, ২০ মার্চ এই রায় দেয় শীর্ষ আদালত। যার ফলে ঝাড়খন্ড আদালতেের অধীনে চলা এই মামলায় দাড়ি পড়ল।

    বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ সুজয়ের দায়ের করা আবেদন মঞ্জুর করে। ২০১৮ সালের ৭ জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM)-এর জারি করা সমন এবং ২০২৫ সালের ২২ এপ্রিল ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশ—দুটিই খারিজ করা হয়েছে। এর ফলে নিম্ন আদালত ও হাই কোর্ট—দুই স্তরের সিদ্ধান্তই বাতিল হয়ে গেল।

    এই মামলাটি দীর্ঘদিন ধরে চলছিল এবং সুজয় ঝাড়খণ্ডের হাজারিবাগের সিজিএম আদালতে চলা মামলাটি খারিজ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত বছর জুলাই মাসে শীর্ষ আদালত এই বিষয়ে ঝাড়খণ্ড সরকারকে নোটিসও পাঠিয়েছিল।

    এই মামলাটি দায়ের করেন উমেশ প্রসাদ মেহতা নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল তিনি ‘সবক’ নামে একটি চিত্রনাট্য লিখেছিলেন এবং হাজারিবাগে নোটারি করে কপিরাইট সুরক্ষার জন্য আবেদন করেন। তাঁর দাবি, সেই সময় তিনি সুজয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং একটি সুপারিশপত্রও নেন। অভিযোগ, সুজয় সেই স্ক্রিপ্টের ফটোকপি নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে সেই গল্প নিয়েই নাকি ‘কাহানি ২’ তৈরি করা হয়। মেহতার দাবি, তিনি হাজারিবাগের একটি ফিল্ম হাবে ছবি দেখার পর বুঝতে পারেন তাঁর স্ক্রিপ্টই অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে।

    এর আগে ঝাড়খণ্ড হাই কোর্ট মামলাটি খারিজ করতে অস্বীকার করেছিল। আদালত জানিয়েছিল, এই পর্যায়ে ‘মিনি ট্রায়াল’ করা সম্ভব নয় এবং বিষয়টি ট্রায়ালে বিচার করা উচিত। তবে এবার সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করে মামলাটি খারিজ করে দেয়। এর ফলে এই কপিরাইট বিতর্কে আপাতত ইতি টানল।
  • Link to this news (এই সময়)