• রেড রোডে ইদের অনুষ্ঠানে মমতা ও অভিষেক
    আজকাল | ২১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

    শনিবার রেড রোডে ইদের অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো। সঙ্গে ছিলেন অভিষেক ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্টরা। মমতা বলেন, ‘‌অধিকার কেড়ে নিতে দেব না। বাংলার সব মানুষের সঙ্গে আছি।’ 

    প্রসঙ্গত, শুক্রবারই ইদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, ‘ইদ মোবারক। সকলকে জানাই পবিত্র ইদের শুভেচ্ছা ও অভিনন্দন।’

    আর শনিবারই তিনি প্রতিবছরের মতো এবারও পৌঁছে যান রেড রোডে ইদের অনুষ্ঠানে। বলেন, ‘‌এসআইআর এর নামে অনেকের নাম বাদ দিয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি। বাংলার মানুষের সঙ্গে আছি।’‌ 

    এটা ঘটনা, রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ২৩ ও ২৯ এপ্রিল দু’‌দফায় হবে ভোট। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচার।ভোটের দিন ঘোষণার আগেই অবশ্য রাজ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছিল। লক্ষ লক্ষ মানু্ষের নাম গিয়েছে বাদ। অনেকের নাম বিবেচনাধীন। যদিও এসআইআর ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। রেড রোডে ইদের অনুষ্ঠান থেকেও এই বিষয়ে সরব হন মমতা। জানান, ‘‌সব ধর্মের মানুষের পাশে আছি। এসআইআরে নাম কাটার জন্য দিল্লি গিয়ে কমিশনে বক্তব্য জানিয়েছি। লড়াই জারি থাকবে।’‌ অভিষেক বলেন, ‘‌আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলার সম্প্রীতি অটুট থাকবে।’‌ 
  • Link to this news (আজকাল)