যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এফ.ই.টি.এস.ইউ. (ফেটসু) আয়োজন করেছে ছায়ানট চলচ্চিত্র ও নাট্য উৎসবের৷ এটি ভারতের বৃহত্তম ছাত্র-পরিচালিত চলচ্চিত্র ও নাট্য উৎসবে পরিণত হয়েছে। আগামী ২৩ থেকে ২৭ মার্চ এই উৎসবের আয়োজন করা হয়েছে৷ যাদবপুর বিশ্ববিধ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই চলচ্চিত্র উৎসব।
এই উৎসব উপলক্ষ্যে কলকাতায় বিশেষ কিছু চলচ্চিত্র প্রথমবার দেখানো হবে৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক অনুপর্ণা রায়। ভেনিস বিজয়ী 'সংগস অফ ফরগটেন ট্রিজ' কলকাতায় প্রথমবার দেখানো হবে এই উৎসবে।
বুসান মনোনীত অসমীয়া চলচ্চিত্র 'কোক কোক কোকুক' এই উৎসবে প্রদর্শন করা হবে৷ সত্যজিৎ রায় পরিচালিত 'নায়ক' ছাড়াও আরও কিছু সিনেমা দেখানো হবে৷ এছাড়াও ঋদ্ধি সেনের 'কোল্ডফায়ার', অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বৌদ্ধায়ন মুখার্জীর '২৫১', রঞ্জন ঘোষের 'আদম্য' দেখানো হবে এই উৎসবে৷
৩০টি ভিন্ন ভাষার আন্তর্জাতিক চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শন করা হবে৷ এছাড়া আরও বহু চলচ্চিত্র থাকছে প্রদর্শনের তালিকায়৷
১৬ই মার্চ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের সূচনা করা হবে৷ উৎসবের মূলভাব হিসাবে দুটি বিষয়কে নির্বাচন করা হয়েছে। ‘শান্তির জন্য চলচ্চিত্র’ এবং ‘দমিত ও স্বাধীন কণ্ঠস্বর থেকে উঠে আসা চলচ্চিত্র ও নাট্যমঞ্চ’।