হাওড়া ডিভিশনে বাতিল প্রায় ৫০টি লোকাল, কোন কোন ট্রেন ক্যান্সেল? জানুন
আজ তক | ২১ মার্চ ২০২৬
পূর্ব রেলের যাত্রীদের জন্য জরুরি খবর। রবিবার দিনের বেলা কাজ চলবে হাওড়া ডিভিশনের বহু লাইনে। যার জেরে খেপে খেপে আগামীকাল বাতিল থাকছে বিভিন্ন রুটের ট্রেন। তালিকায় রয়েছে হাওড়া, কাটোয়া, পাণ্ডুয়া, বর্ধমান-সহ বিভিন্ন রুটের লাইন।
আগামীকাল কোন লাইনে কখন ট্রাফিক ব্লক করা হয়েছে, দেখে নেওয়া যাক-
(১) কোন্নগর-উত্তরপাড়া শাখায় ডাউন মেন লাইনে দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত
(২) ভদ্রেশ্বর স্টেশন লিমিট-শেওড়াফুলি শাখায় ডাউন মেন লাইনে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ৪৫ মিনিট পর্যন্ত
(৩) খন্যান-পাণ্ডুয়া শাখায় ডাউন মেন লাইনে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত
(৪) ডানকুনি-সিসিএল (ডব্লু) শাখায় রিভার্স সিসিআর লাইনে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত
(৫) বারুইপাড়া স্টেশন লিমিটে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইন ১-এ সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত
(৬) চেরাগ্রাম ব্লক হাট-গুড়াপ শাখায় আপ হাওড়া-বন্ধমান কর্ড লাইনে সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত
(৭) জৌগ্রাম-মসাগ্রাম শাখায় আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ২টো ১৫ মিনিট পর্যন্ত
(৮) জিরাট-গুপ্তিপাড়া শাখায় আপ লাইনে সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত
(৯) ধাত্রীগ্রাম-সমুদ্রগড় শাখায় আপ লাইনে সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত
(১০) গঙ্গাটিকুরী-সালার শাখায় আপ লাইনে সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর ২টো ১০ মিনিট পর্যন্ত
(১১) খানা-ঝাপটের ঢাল শাখায় আপ লাইনে সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ২টো ৫০ মিনিট পর্যন্ত
(১২) গুসকরা-পিচকুড়ির ঢাল শাখায় আপ লাইনে দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত
(১৩) আহমদপুর-বাতাসপুর শাখায় আপ লাইনে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট পর্যন্ত
(১৪) রামপুরহাট-পিনরগড়িয়া ও অশ্বাজোড়া শিকারীপাড়া-কুরুওয়া সিঙ্গল লাইন শাখায় সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত
(১৫) তিলভিটা-কোটালপুকুর শাখায় ডাউন লাইনে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।