• রবিসন্ধ্যায় ভবানীপুরে কর্মীসভা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ২১ মার্চ ২০২৬
  • ২০২১ সালের উপনির্বাচনের সময় থেকে ভবানীপুরে ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’—এই স্লোগানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এবারের ভোটেও সেই আবেগকে সামনে রেখেই প্রচার শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় হোর্ডিং ও ব্যানার লাগানো হয়েছে এবং গত কয়েক বছরে হওয়া উন্নয়নমূলক কাজ তুলে ধরা হচ্ছে মানুষের সামনে।

    কয়েকদিন আগে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে প্রচারের খুঁটিনাটি পরিকল্পনা চূড়ান্ত করেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ‘দুয়ারে জনসংযোগ’-এ। কর্মীদের বলা হয়েছে, প্রয়োজন হলে একটি বাড়িতে একাধিকবার গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে।

    এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে ভবানীপুর এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে। দলীয় কর্মীদের শান্ত থেকে নিজেদের কৌশল অনুযায়ী প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখযোগ্যভাবে, এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এই বিষয়টিকেও প্রচারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের সভায় এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশ দেওয়া হতে পারে। এরপর সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার শুরু করার সম্ভাবনা রয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)