• বিজেপিতে যোগ দিচ্ছেন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল, প্রার্থীও হচ্ছেন?
    এই সময় | ২১ মার্চ ২০২৬
  • এ বার বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন কামদুনির (Kamduni) প্রতিবাদী টুম্পা কয়াল (Tumpa Koyal)। শুধু যোগদানই নয়, ভোটে লড়তেও আগ্রহী তিনি, জানালেন এই সময় অনলাইনকে। শনিবারই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি। বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন। আগামী দু’ একদিনের মধ্যেই পদ্ম-পতাকা হাতে তুলে নিতে পারেন বলেও জানান।

    তবে এ বার প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়েও এখনও কোনও আশ্বাস টুম্পা পাননি বলেই জানান। টুম্পার কথায়, ‘অনেকটা দেরি করেই যোগদানের ইচ্ছে প্রকাশ করেছি। ফলে প্রার্থী হতে পারব কি না জানি না। যদিও এখনও অনেক আসনেই প্রার্থী দেওয়া বাকি। দলের উপরেই সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি।’

    ভোটে লড়ার ক্ষেত্রে টুম্পার প্রথম পছন্দ নিউ টাউন। এখন তিনি সেখানেই থাকেন। তবে কামদুনিতেও যাতায়াত করেন নিয়মিত। রাজারহাট-নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়াকে প্রার্থী করেছে। তাই টুম্পা সুযোগ পেলে মধ্যমগ্রাম থেকে লড়তে চান। যে হেতু, কামদুনির কাছাকাছি মধ্যমগ্রাম।

    এই ঘটনায় ব্যাঙ্কশাল কোর্ট তিন জনের মৃত্যুদণ্ড দেয়। যদিও কলকাতা হাইকোর্ট ফাঁসির সাজা মকুব করে একজনকে বেকসুর খালাস ও দু’জনকে আমৃত্যু কারাবাসের সাজা দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়।

    টুম্পা জানান, রাজনীতির ছত্রছায়ায় না থাকলে কোনও আন্দোলন করা সম্ভব নয়। তাই তিনি বিজেপিতে যোগ দিতে চান এবং মানুষের হয়ে কথা বলতে চান।

  • Link to this news (এই সময়)