• পুজো দিতে গিয়ে রোপওয়ের তার ছিঁড়ে মারাত্বক দুর্ঘটনা ছত্রিশগড়ে, মৃত ১, আহত ১৬
    বর্তমান | ২৩ মার্চ ২০২৬
  • রায়পুর, ২২মার্চ: রোপওয়ের তার মাঝপথে ছিড়ে ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত ১৬ জন। নবরাত্রি উৎসব চলছিল। চারিদিকে আনন্দমুখর পরিবেশ। ছত্রিশগড়ের মহাসামুন্দ জেলার খাল্লারী মাতা  মন্দিরে চলছিল এই উৎসব। কিন্তু নিমিষেই সেই আনন্দের পরিবেশ বদলে গেল শোকে। এই মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ের ব্যবস্থা রয়েছে। আর এই যাত্রাপথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। 

    স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মন্দিরে পৌঁছানোর জন্য  দুটো রোপওয়ে চলছিল। একটিতে ছিলেন ৯ জন অন্যটিতে ৮ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে রায়পুরের বাসিন্দা ২৮ বছরের আয়ুশি সাথকারের। অল্প আহতদের ভর্তি করা হয় মহাসামুন্দের জেলা হাসপাতালে। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় রায়পুরের বি আর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে। 

    পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যান্ত্রিক ত্রুটির জন্যই রোপওয়ের তার ছিঁড়ে যায়। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই দুর্ঘটনায়  আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এই দুর্ঘটনার নেপথ্যে কী কারণ, তা জানতে  উচ্চপর্যয়ের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার পিছনে কারও গাফিলতি প্রমাণ হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)