• Breaking News Live: নিউ ইয়র্কে দাঁড়িয়ে থাকা দমকলের ট্রাকে ধাক্কা মারল প্লেন, জখম বহু
    এই সময় | ২৩ মার্চ ২০২৬
  • নিউ ইয়র্কের লা গুয়ারডিয়া বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা দমকলের ট্রাকে ধাক্কা মারল এয়ার ক্যানাডা এক্সপ্রেস প্লেন। সোমবার সকালের ওই দুর্ঘটনায় জখম হয়েছেন অনেকেই। আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবন্দরের সব উড়ান চলাচল বন্ধ রেখেছে।

    যুদ্ধ বিধ্বস্ত ইরানের নাগরিকদের জন্য চাঁদা তুলছেন কাশ্মীরের শিয়া সম্প্রদায়ের লোকজন। বাদগাম, বারামুল্লার মতো শিয়া অধ্যুষিত এলাকা থেকে অনুদান সংগ্রহ করা হচ্ছে। নগদ টাকা ছাড়া সোনা, রুপোর গয়না, তামার জিনিসপত্রও সংগ্রহ করা হচ্ছে। শিয়া সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকেরা ইদের পরে রবিবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ইরানের বাসিন্দাদের সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছেন। একাধিক এলাকায় মসজিদের বাইরে ডোনেশন বক্স রাখা হয়েছে। সেখানেও টাকা ও জিনিসপত্র দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইরানের দূতাবাসের তরফ জানানো হয়েছে, কাশ্মীরের বাসিন্দাদের এই দয়া তারা কোনওদিন ভুলবে না।

    সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই ধসের কবলে ভারতের শেয়ার বাজার। সোমবার বাজার খোলার পরেই সেনসেক্স নেমে যায় ১.৮৬ শতাংশ বা ১৩৯৬ পয়েন্ট। নিফটি৫০ নেমেছে ১.৭৯ শতাংশ বা ৪১৪ পয়েন্ট।

    ইরানের সঙ্গে যুদ্ধ ইজ়রায়েল ও আমেরিকার যুদ্ধ এখনও শেষ হয়নি। তবে, এর মধ্যেই আমেরিকার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ট্রাম্প ইরানের বিষদাঁত ভোঁতা করে দিচ্ছেন। তিনি এও জানিয়েছেন, হরমুজ় প্রণালীতে অচলাবস্থার জেরে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করার হুমকি দিয়ে ট্রাম্প সেই ভাষাই ব্যবহার করছেন, যা ইরান বোঝে। স্কটের দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিম এশিয়ায় শান্তি আনছেন। বেসেন্ট এক্স-এ লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় পদক্ষেপের ফলে বিশ্ব এখন আরও নিরাপদ ও সুরক্ষিত।

    অসমের বিধানসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপি ছাড়লেন সেখানকার মন্ত্রী নন্দিতা গারলোসা। তিনি দলত্যাগ করেই রবিবার কংগ্রেসে যোগ দিয়েছেন। সূত্রের খবর, কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি ডিমা হাসাও জেলার হাফলং কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০২২ সাল থেকে তিনি অসমের শক্তি, খনি, খনিজ ও আদিবাসী সংস্কৃতি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। কংগ্রেস সূত্রে খবর, হাফলং কেন্দ্রের টিকিট পেয়েছিলেন অসমে দলের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা। নন্দিতা কংগ্রেসে যোগ দেওয়ায় নির্মল জানিয়েছেন, বৃহত্তর স্বার্থে তিনি হাফলং কেন্দ্র থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ, নন্দিতা ডিমা হাসাও জেলার মানুষের জন্য গত পাঁচ বছরে অনেক কাজ করেছেন।

    অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দু’দিনের মধ্যে ফের RG Kar-এর বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ। হাসপাতালে ট্রমা কেয়ারে চিকিৎসা করতে আসা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক। হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ। রোগীর পরিবারের অভিযোগ, রোগী হাসপাতালের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয়নি। স্ট্রেচার ছাড়াই রোগীকে হাঁটিয়ে সুলভ শৌচালয়ে নিয়ে যাওয়া হয়, এর পরেই মৃত্যুর অভিযোগ।

  • Link to this news (এই সময়)