• নামের পাশ থেকে ‘Under Adjudication’ কি মুছল? জেনে নিন কী ভাবে দেখবেন সাপ্লিমেন্টারি তালিকা
    এই সময় | ২৩ মার্চ ২০২৬
  • আজ বিকেলেই ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত অ্যাজুডিকেশনে (Under Adjudication) থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ২৮ লক্ষের নথি যাচাই ও নিষ্পত্তির কাজ সম্পন্ন করেছেন বিচারকরা। অর্থাৎ, আজ, সোমবার যদি তালিকা প্রকাশিত হয়, এই ২৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ হবে। তবে এই ২৮ লক্ষ নামই যে বৈধ ভোটার হিসেবে থাকবে, এমনটা না-ও হতে পারে। আপনার নামও যদি আন্ডার অ্যাজুডিকেশন হয়, জেনে নিন কী ভাবে দেখবেন তালিকা।

    সোমবার বিকেলে এই তালিকা প্রকাশিত হতে পারে। এ ক্ষেত্রে দু’টো লিস্ট প্রকাশ করা হবে। যাঁদের নাম ভোটার লিস্টে স্থান পেল তাঁদের নাম একটি লিস্টে থাকবে। আর যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম একটি লিস্টে থাকবে। অ্যাডিশন এবং ডিলিশন, তালিকায় দু’টি কলামও থাকতে পারে। যদিও এটা প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এর পরে একাধিক তালিকা প্রকাশিত হতে পারে।

    সাপ্লিমেন্টারি তালিকা দেখা যাবে ECINET অ্যাপে, eci.gov.in ওয়েবসাইটে। সেখানে গিয়ে ‘SIR-2026 Download Electoral Roll’ ক্লিক করে ‘Select State’। Roll Type-এ গিয়ে ‘SIR Supplementary Roll 2026’ সিলেক্ট করে দেখতে পারবেন।

    এ ছাড়া, সংশ্লিষ্ট জেলাশাসকের অফিসেও হার্ড কপি থাকবে। পাশাপাশি, বুথেও থাকবে হার্ড কপি।

  • Link to this news (এই সময়)